Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
‘নোট অব ডিসেন্ট’ না রেখে ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2025, 01:45 pm
Last modified: 29 October, 2025, 01:58 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল
  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

‘নোট অব ডিসেন্ট’ না রেখে ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে: ফখরুল

টিবিএস রিপোর্ট
29 October, 2025, 01:45 pm
Last modified: 29 October, 2025, 01:58 pm
ছবি: টিবিএস

ঐকমত্য কমিশনের প্রতিবেদনে বিএনপির দেওয়া 'নোট অব ডিসেন্ট' [ভিন্নমত] অন্তর্ভুক্ত না করায় তীব্র সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, কমিশন এই কাজ করে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের 'বিচার, সংস্কার, নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ' বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'গতকাল আমাদের সংস্কার কমিশন— ঐকমত্য কমিশন, তারা তাদের প্রতিবেদন দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টা সেখানে স্বাক্ষর করেছেন, তিনি এটার চেয়ারম্যান। আমরা যেসব বিষয়ে একমত ছিলাম না, সেখানে আমরা "নোট অফ ডিসেন্ট" দিয়েছিলাম। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের।' 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'অবাক হয়ে আমরা লক্ষ করলাম—কালকে যখন ঐকমত্য কমিশন প্রতিবেদন প্রকাশ করলো, নোট অব ডিসেন্টগুলো নেই। পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐকমত্য হতে পারে না। তাহলে ঐকমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐকমত্য কমিশন—এটা আমি বলব, জনগণের সঙ্গে একটা প্রতারণা। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও এটা প্রতারণা।' 

প্রতিবেদনটি দ্রুত সংশোধনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, 'অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার সংশোধন না করা হয়, তাহলে এটা ঐক্যের বিপরীতে যাবে। এটি সংশোধন করার প্রয়োজন আছে।' 

মির্জা ফখরুল দেশের বর্তমান সংকটের মূল কারণ হিসেবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজন আছে উল্লেখ করেন। তিনি বলেন, 'সমস্ত সংকটগুলোর মূলে যে বিষয়টা আছে, সেটা হচ্ছে—একটা সত্যিকার গ্রহণযোগ্য নির্বাচন। এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে, সেই পার্লামেন্টেই এই সমস্ত সমস্যাগুলো সংবিধানের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে এবং সেভাবেই দেশ চলবে।' 

নির্বাচন বিলম্বিত হওয়ায় অগণতান্ত্রিক শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা সেই কারণেই ৫ই আগস্টের পরেই নির্বাচনের কথা বলেছিলাম। আজকে প্রমাণিত হচ্ছে যে, এই নির্বাচনটা যত দেরি হচ্ছে, ততই সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে। যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায়, এখানে একটা এনার্জি [অস্থিতিশীল পরিস্থিতি] তৈরি করতে চায়, যাতে গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হয়—সেই ব্যবস্থাই তৈরি হচ্ছে।' 

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, 'সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার, সেই সংস্কার করে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। ...সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যর্থতা ঘটে, এর থেকে বাইরে যান, তার দায়-দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে—এ কথাটা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই।' 

জুলাইয়ের গণঅভ্যুত্থানের অর্জনকে সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, জাতি হিসেবে আমরা ঠিক কোন জায়গায় এবং কীভাবে যেতে চাই, তা সঠিকভাবে অনুধাবন করতে পারছি কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

'দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি, যত দিন যাচ্ছে, ততই আমরা বিভক্ত হয়ে পড়ছি। বিভক্ত কারা করছে, কেন করছে—এটাও আমাদের উপলব্ধি করতে হবে', যোগ করেন তিনি। 
 
 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / নোট অব ডিসেন্ট / জাতীয় ঐকমত্য কমিশন / বিএনপি / প্রতারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল
  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net