Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
গুম-খুনের মামলার বিচারে সেনাবাহিনীর সহযোগিতার ঘোষণাকে স্বাগত জানাল জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2025, 10:30 am
Last modified: 12 October, 2025, 10:47 am

Related News

  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য
  • চট্টগ্রাম-৯: বড় ব্যবধানে এগিয়ে বিএনপির আবু সুফিয়ান
  • মাঠে নেমে যে রাজনৈতিক সৌজন্য আশা করেছিলাম, তা আমরা পাইনি: জামায়াত নেতা দেলাওয়ার
  • শেরপুরে জামায়াত নেতা নিহতের মামলা: হাইকোর্টে জামিনের আবেদন প্রধান আসামি বিএনপি প্রার্থী মাহমুদুলের
  • ফেনী বাঁধ ইস্যুতে ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস জামায়াতের আমিরের

গুম-খুনের মামলার বিচারে সেনাবাহিনীর সহযোগিতার ঘোষণাকে স্বাগত জানাল জামায়াত

এই পদক্ষেপকে ‘জবাবদিহি ও ন্যায়বিচারের পথে ইতিবাচক’ হিসেবে উল্লেখ করেছে দলটি।
টিবিএস রিপোর্ট
12 October, 2025, 10:30 am
Last modified: 12 October, 2025, 10:47 am
ফাইল ছবি: সংগৃহীত

গুম ও খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় চলমান বিচারপ্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতার ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী।  এই পদক্ষেপকে 'জবাবদিহি ও ন্যায়বিচারের পথে ইতিবাচক' হিসেবে উল্লেখ করেছে দলটি।

রোববার (১২ অক্টোবর) সকালে এক ফেসবুক পোস্টে জামায়াতের আমীর ড. শফিকুর রহমান বলেন, 'সেনাবাহিনী ইতোমধ্যে এই বিচারপ্রক্রিয়ায় সহযোগিতার স্পষ্ট ঘোষণা দিয়ে অভিযুক্তদের হেফাজতে নিয়েছে। আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাই।'

এ পর্যন্ত ১৫ জন সেনা কর্মকর্তা সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনী মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারপ্রক্রিয়াকে সম্পূর্ণ সমর্থন করে এবং ন্যায়বিচারের বিষয়ে কোনো আপস করবে না।

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এ প্রসঙ্গে বিবৃতে জামায়াত আমীর বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি বলেন, 'বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে গর্বিত থাকতে চান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কিছু সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছেন।'

ফ্যাসিস্ট সরকারের প্রভাবে এসব সদস্য 'প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে অন্ধ সহযোগী' হয়ে পড়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

ড. শফিকুর রহমান বলেন, 'এর ফলে দেশে গুম ও খুনের এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা যেকোনো জাতির জন্যই গভীর দুর্ভাগ্যের বিষয়।'

তিনি আরও বলেন, 'সুনির্দিষ্ট কয়েকজনের অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে দোষারোপ করা যায় না। অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে।'

বিবৃতে জামায়াত আমীর আরও বলেন, 'আমরা আশা করি, কারও ওপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না। স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে অপরাধীরা শাস্তি পাবে। এতে অতীতের দায় যেমন মুছে যাবে, তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা অবস্থানকে ব্যবহার করে জনগণের জানমালের ক্ষতি করতে সাহস পাবে না। এতে জাতি দীর্ঘমেয়াদে উপকৃত হবে।'

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / জামায়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য
  • চট্টগ্রাম-৯: বড় ব্যবধানে এগিয়ে বিএনপির আবু সুফিয়ান
  • মাঠে নেমে যে রাজনৈতিক সৌজন্য আশা করেছিলাম, তা আমরা পাইনি: জামায়াত নেতা দেলাওয়ার
  • শেরপুরে জামায়াত নেতা নিহতের মামলা: হাইকোর্টে জামিনের আবেদন প্রধান আসামি বিএনপি প্রার্থী মাহমুদুলের
  • ফেনী বাঁধ ইস্যুতে ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস জামায়াতের আমিরের

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net