Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2025, 09:10 am
Last modified: 12 October, 2025, 01:00 pm

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

টিবিএস রিপোর্ট
12 October, 2025, 09:10 am
Last modified: 12 October, 2025, 01:00 pm

চট্টগ্রামে এক কনসার্টে 'জয় বাংলা' স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন আহত হয়েছেন। 

গতকাল (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর খুলশি এলাকার জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত 'ফান অ্যান্ড রক ফেস্ট' নামে এক কনসার্ট অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। 

সংঘর্ষ ও ভাঙচুরের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে শরিফ (২৩) নামে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হয়।

মো. শরিফকে হাসপাতালে নিয়ে যাওয়া নাঈম বলেন, "হঠাৎই কনসার্টে বিশৃঙ্খলা শুরু হয়। তখন পুলিশ গুলি চালালে শরিফ আহত হয়।"

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম আশিক জানান, দুইজন আহত হয়েছেন—এর মধ্যে একজন গুলিবিদ্ধ।

সিএমপি উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।"

রাত ১টা পর্যন্ত জিইসি কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তী অস্থিরতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইব্রাহিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "জিইসি কনভেনশন সেন্টারে কনসার্ট চলছিল। অনুষ্ঠানটি উন্মুক্ত থাকায় বিপুল সংখ্যক মানুষ ভিড় করে। একপর্যায়ে আয়োজকেরা পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না। আর্টসেল তখন দ্রুত গান শেষ করে মঞ্চ ছাড়ার চেষ্টা করছিল, কিন্তু দর্শকেরা বারবার গান চালিয়ে যাওয়ার অনুরোধ করছিলেন।"

"এ সময় কয়েকজন তরুণ 'জয় বাংলা' ও 'শেখ হাসিনা' স্লোগান দিলে সেখানে উপস্থিত ছাত্রদল কর্মীরা তাদের ধাওয়া দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ এসে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে। রাত ৮টা ২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে," যোগ করেন তিনি।

ঘটনায় ছাত্রদল কর্মী নাজির শরীফ (২৩) গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ছাত্রদল নেতা রাজু আহমেদ ও মোহাম্মদ হোসেন আহত হয়েছেন বলে জানা গেছে।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম টিবিএসকে বলেন, "একটি কোম্পানি কর্মশালার জন্য অনুমতি নিয়েছিল, কিন্তু তারা কনসার্টের আয়োজন করে। সেখানে একটি পক্ষ ভিড় সৃষ্টি করতে চেয়েছিল। আমাদের টহল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"

'জয় বাংলা' ও 'শেখ হাসিনা' স্লোগানের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, "কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগপন্থী স্লোগান দেয় একটি পক্ষ। পরে তা নিয়ে ভেতরে গণ্ডগোল হয়। আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।"

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের কিছুক্ষণ আগে মঞ্চের সামনে কয়েকজন দর্শক 'জয় বাংলা' ও 'শেখ হাসিনা' স্লোগান দেন। এরপর মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে—ভাঙচুর, চিৎকার আর গুলির শব্দে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

অংশগ্রহণকারীদের বরাত দিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের একটি দল আওয়ামী লীগপন্থী স্লোগান দিতে শুরু করলে ছাত্রদল সমর্থকদের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। পরে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয় এবং একপর্যায়ে একটি দল কনভেনশন সেন্টারের প্রধান গেট ভাঙার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।

Related Topics

টপ নিউজ

জয় বাংলা স্লোগান / চট্টগ্রাম / গুলিবিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net