Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ইসরায়েলের সমালোচনায় শতবর্ষী মাহাথির, চীনকে ভাবছেন ‘বিশ্বসেরা’, জানালেন নিজের দীর্ঘায়ুর রহস্যও

আন্তর্জাতিক

আল জাজিরা
29 September, 2025, 11:05 am
Last modified: 29 September, 2025, 11:05 am

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

ইসরায়েলের সমালোচনায় শতবর্ষী মাহাথির, চীনকে ভাবছেন ‘বিশ্বসেরা’, জানালেন নিজের দীর্ঘায়ুর রহস্যও

গাজায় চালানো গণহত্যা বিশ্ব ‘শত বছরেও’ ভুলবে না এবং আগামী এক দশকের মধ্যেই চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের এক নম্বর দেশে পরিণত হবে বলে মনে করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
আল জাজিরা
29 September, 2025, 11:05 am
Last modified: 29 September, 2025, 11:05 am
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ছবি: রয়টার্স

এ বছরের শুরুতে শতবর্ষ পূর্ণ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে বয়স তার তীক্ষ্ণতা ও স্পষ্টভাষিতায় এতটুকুও প্রভাব ফেলেনি। শততম জন্মদিনের পর আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসন, চীনের উত্থান এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। 

তার মতে, গাজায় চালানো গণহত্যা বিশ্ব 'শত বছরেও' ভুলবে না এবং আগামী এক দশকের মধ্যেই চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের এক নম্বর দেশে পরিণত হবে।

দীর্ঘায়ুর রহস্য হিসেবে মাহাথির তার চিরচেনা কর্মঠ জীবনের কথাই উল্লেখ করেন। তিনি বলেন, 'মূল বিষয় হলো আমি সব সময় কাজ করি। বিশ্রাম নিই না। মন ও শরীরকে সক্রিয় রাখুন, তাহলে দীর্ঘজীবী হবেন।' ১০০ বছর বয়সেও তিনি পুত্রজায়ার নিয়মিত কাজ করেন, সাহায্য ছাড়া হাঁটেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন।

গাজা পরিস্থিতি 'ভুলে যাওয়ার মতো নয়'

সাক্ষাৎকারে মাহাথির গাজায় ইসরায়েলি আগ্রাসনকে 'ভয়াবহ গণহত্যা' বলে অভিহিত করেন। তিনি বলেন, 'তারা গর্ভবতী মা, সদ্যোজাত শিশু, তরুণ-তরুণী—সবাইকে হত্যা করেছে। এটা কীভাবে ভোলা সম্ভব?' তিনি এই হত্যাকাণ্ডকে বসনিয়ার যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের চালানো গণহত্যার সঙ্গে তুলনা করেন।

মাহাথির বলেন, 'আমি ভেবেছিলাম, যারা নিজেরা গণহত্যার শিকার হয়েছে, তারা অন্যদের ওপর এমনটা করতে চাইবে না।' কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে তার ধারণা ভুল প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, এই সংঘাতের একমাত্র সমাধান দ্বি-রাষ্ট্র নীতি, তবে তিনি তার জীবদ্দশায় তা দেখে যেতে পারবেন না বলে মনে করেন।

'১০ বছরেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন'

বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নিয়ে মাহাথির বলেন, চীনের উত্থান অবশ্যম্ভাবী। তিনি ১৯৭০-এর দশকে তাঁর চীন সফরের স্মৃতিচারণা করে বলেন, তখন দেশটি ছিল 'খুবই গরিব'। কিন্তু আজ বিশাল অভ্যন্তরীণ বাজার, কর্মঠ ও মেধাবী জনগোষ্ঠীর কারণে চীন অর্থনীতিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

তিনি ভবিষ্যদ্বাণী করেন, 'যুক্তরাষ্ট্রকে ধরতে চীনের ১০ বছর লাগবে। এরপর চীন আমেরিকাকে ছাড়িয়ে যাবে।' 

এর বিপরীতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। ডোনাল্ড ট্রাম্পের 'শুল্ক যুদ্ধ' এবং উৎপাদন শিল্প যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার পরিকল্পনাকে 'ক্ষতিকর' বলে আখ্যা দেন তিনি। 

মাহাথিরের মতে, 'আমেরিকায় মজুরি অনেক বেশি। সেখানকার কর্মীরা চীনাদের মতো ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে না। ফলে সেখানে উৎপাদিত পণ্যের দাম অনেক বেশি হবে এবং আমেরিকা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না।' 

আধুনিক মালয়েশিয়ার রূপকার

তিনবার হার্ট অ্যাটাক থেকে বেঁচে ফেরা এবং ৯০ বছর বয়সের পর মালয়েশিয়ার রাজনীতিতে অভাবনীয়ভাবে প্রত্যাবর্তন করা মাহাথির মোহাম্মদ মোট ২৪ বছর দেশটির ক্ষমতায় ছিলেন। এর মাধ্যমে তিনি মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি নেতা হিসেবে সম্ভবত এক অপ্রতিদ্বন্দ্বী খেতাব অর্জন করেছেন।

পেশায় একজন চিকিৎসক মাহাথিরের সমালোচকরাও স্বীকার করেন যে, তার নেতৃত্বেই ১৯৬০-এর দশকের কৃষিভিত্তিক মালয়েশিয়া আজকের আধুনিক শিল্পোন্নত দেশে রূপান্তরিত হয়। ৯২ বছর বয়সে রাজনীতিতে ফিরে এসে বিশ্বের সবচেয়ে বয়স্ক নেতা হিসেবেও ইতিহাস গড়েন তিনি।

জীবনের শততম বছরে এসে দীর্ঘায়ুর রহস্য জানাতে গিয়ে তিনি তার মায়ের দেওয়া উপদেশের কথা স্মরণ করেন, 'যখন খাবারের স্বাদ ভালো লাগে, তখনই খাওয়া থামিয়ে দাও।' 

Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ / ফিলিস্তিন / গাজা / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net