Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সমর্থনে গাজায় অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব দিতে আলোচনায় টনি ব্লেয়ারের নাম

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 September, 2025, 02:55 pm
Last modified: 26 September, 2025, 02:58 pm

Related News

  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান

জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সমর্থনে গাজায় অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব দিতে আলোচনায় টনি ব্লেয়ারের নাম

টনি ব্লেয়ার আগস্টে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন। বৈঠকে যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ে পরিকল্পনা আলোচনা হয়।
টিবিএস ডেস্ক
26 September, 2025, 02:55 pm
Last modified: 26 September, 2025, 02:58 pm
টনি ব্লেয়ার। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ার গাজায় যুদ্ধবিরতির পর অন্তর্বর্তী প্রশাসন পরিচালনার বিষয়ে আলোচনায় জড়িত আছেন। খবর বিবিসি'র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আরব নেতারা জাতিসংঘে আলোচনায় বসে গাজায় জাতিসংঘের সহায়তা ও উপসাগরীয় দেশগুলোর সমর্থনে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রস্তাব দেন। পরে এটি ফিলিস্তিনিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রস্তাবে ব্লেয়ারের নেতৃত্ব দেওয়ার বিষয়টি ওয়াশিংটনে সমর্থন পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার কার্যালয় বলেছে, গাজার মানুষকে সরিয়ে দেওয়ার মতো কোনো পরিকল্পনাকে তিনি সমর্থন করবেন না।

টনি ব্লেয়ার আগস্টে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন। বৈঠকে যুদ্ধ-পরবর্তী গাজা নিয়ে পরিকল্পনা আলোচনা হয়।

২০০৭ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর ব্লেয়ার আন্তর্জাতিক চতুষ্টয়ের (যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ) মধ্যপ্রাচ্য দূত হিসেবে কাজ করেছিলেন। তিনি ফিলিস্তিনে অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথ তৈরি নিয়ে কাজ করেন। তবে ২০০৩ সালে ইরাক যুদ্ধে ব্রিটিশ সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় তিনি ব্যাপক সমালোচিত হন। তদন্তে দেখা যায়, গণবিধ্বংসী অস্ত্রের বিষয়ে নিশ্চিত না হয়েও তিনি যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন।

এই খবর এমন সময়ে এলো যখন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, তিনি ট্রাম্প ও বিশ্বনেতাদের সঙ্গে মিলে দ্বিরাষ্ট্র-ভিত্তিক শান্তি পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত। আব্বাস স্পষ্ট করেছেন, গাজার শাসনে ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা থাকবে না, তাদের নিরস্ত্র হতে হবে।

এদিকে এই সপ্তাহে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। পরে ফ্রান্স ও ডেনমার্কসহ আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে হামাসকে 'পুরস্কৃত করার সমান' বলে সমালোচনা করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এই স্বীকৃতি হামাসকে স্পষ্ট বার্তা দেয়—'সরকার বা নিরাপত্তা ব্যবস্থায় তাদের কোনো ভবিষ্যৎ নেই'।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে আটক করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত অন্তত ৬৫,৪১৯ জন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। জাতিসংঘের এক তদন্ত কমিশন জানিয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে, যদিও ইসরায়েল তা অস্বীকার করছে।

Related Topics

টপ নিউজ

টনি ব্লেয়ার / গাজা / আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net