Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সাকিবের খেলা নিয়ে শঙ্কা

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
04 February, 2021, 07:35 pm
Last modified: 04 February, 2021, 07:39 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সাকিবের খেলা নিয়ে শঙ্কা

তৃতীয় দিনে সাকিব মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়ে রয়েছে শঙ্কা। বিশ্বসেরা অলরাউন্ডার আপাতত বিশ্রামে আছেন। তাকে পর্যবেক্ষণ করছেন জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। সকালে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
04 February, 2021, 07:35 pm
Last modified: 04 February, 2021, 07:39 pm

৩৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের শুরুটা হয় তার সেঞ্চুরির আশায়। সেঞ্চুরিতে না পৌঁছাতে পারলেও সাকিব খেলেছেন ৬৮ রানের ইনিংস। এরপর মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৩০ রানের স্বস্তির সংগ্রহ পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিন শেষে স্বস্তিতে নেই বাংলাদেশ শিবির। সাকিবের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 

নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে পুরনো চোট কুঁচকিতে টান পড়ে সাকিবের। ৬ ওভার বোলিং করলেও অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি এই অলরাউন্ডারে। দিনের খেলার ঘণ্টা খানেক মাঠের বাইরেই ছিলেন তিনি। তৃতীয় দিনে সাকিব মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়ে রয়েছে শঙ্কা। 

বিশ্বসেরা অলরাউন্ডার আপাতত বিশ্রামে আছেন। তাকে পর্যবেক্ষণ করছেন জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। সকালের আগে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। 

তিনি বলেন, 'কিছুটা অস্বস্তি থাকায় সাকিব ফিল্ডিং ছেড়ে উঠে এসেছিল। সতর্কতার অংশ হিসেবে তাকে উঠে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। সাকিবকে ফিজিও দেখছেন। সকাল পর্যন্ত অপেক্ষা করব, এরপরই সিদ্ধান্ত নেয়া হবে সে খেলতে পারবে কি না।'

একই কথা জানিয়েছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী। তিনি বলেন, 'সাকিব অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে। বর্তমানে ভালো অনুভব করছে না। সে এখন ফিজিওর তত্ত্বাবধায়নে রয়েছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, কারণ ফিজিও তাকে দেখছেন। জটিল কিছু হলেই কেবল আমরা বিষয়টির সঙ্গে যুক্ত হব।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে সাকিবের। এরপর আর ফিল্ডিং করেননি তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটারকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। স্ক্যান রিপোর্ট ভালো আসায় তাকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়। 

কয়েকদিন অনুশীলন করে পুরো ফিট না হলেও চট্টগ্রাম টেস্টে তাকে একাদশে নেওয়া হয়। কিন্তু মাঠে ফিরে পুরনো চোটেই মাঠ ছাড়তে হলো তাকে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে নিজের তৃতীয় ওভার করছিলেন সাকিব। দ্বিতীয় বলে নিজেই ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে তার। 

টান পড়ার অস্বস্তি স্পষ্ট ছিল তার চেহারায়। সময় নিয়ে ওভারটি শেষ করেন সাকিব। কিছুক্ষণ ফিল্ডিং করে দ্বিতীয় স্পেলে আরও তিন ওভার বোলিং করেন বাঁহাতি এই স্পিনার। নিজের ষষ্ঠ ওভারটি করে মাঠ ছাড়েন সাকিব। এরপর আর মাঠে ফেরেননি তিনি।  

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net