Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বাংলাদেশে বেসরকারিভাবে বিক্রির জন্য টিকার ডোজ সরবরাহ পেছালো সেরাম, প্রাধান্য দিচ্ছে রাষ্ট্রীয় কর্মসূচিকে

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
04 February, 2021, 05:25 pm
Last modified: 04 February, 2021, 05:52 pm

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
  • এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

বাংলাদেশে বেসরকারিভাবে বিক্রির জন্য টিকার ডোজ সরবরাহ পেছালো সেরাম, প্রাধান্য দিচ্ছে রাষ্ট্রীয় কর্মসূচিকে

গত সপ্তাহে সরকারের কাছে সরবরাহের জন্য সেরাম থেকে ৫০ লাখ ডোজের চালান পায় দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক বেক্সিমকো ফার্মা
টিবিএস ডেস্ক
04 February, 2021, 05:25 pm
Last modified: 04 February, 2021, 05:52 pm
ছবি: টুইটার

সরকারকে সরবরাহের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানি করা টিকার ডোজ বাণিজ্যিকভাবে বিক্রির উদ্যোগ নিয়েছিল বাংলাদেশি ওষুধ কোম্পানি- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কিন্তু, আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্থাটি জানিয়েছে, রপ্তানিকারক ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউড অব ইন্ডিয়া বাণিজ্যিকভাবে বিক্রির জন্য প্রথম চালান দিতে দেরি করবে। পরিবর্তে সেরাম গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে টিকাদান কর্মসুচিকে। 

দেশের বাজারে সেরাম উৎপাদিত অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকা টিকার একমাত্র বিপণনকারীর সত্ত্ব পেয়েছে বেক্সিমকো। সেরাম এটি কোভিশিল্ড নামে বাজারজাত করবে বাংলাদেশসহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। 

গত সপ্তাহেই সরকারের কাছে বিক্রির জন্য সেরাম থেকে ৫০ লাখ ডোজের চালান পায় বাংলাদেশি ফার্মা জায়ান্টটি। সামনের সপ্তাহের রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সরকারি টিকাদান কর্মসূচি। সেখানে সরবরাহ করতেই চালানটি পায় বেক্সিমকো। 

এর বাইরে বেসরকারিখাতে বিক্রির জন্য ১০ লাখ ডোজের ক্রয়াদেশ দেয় কোম্পানিটি। চলতি মাসেই তারা প্রথম চালানটি পাবে, এমন আশাও করেছিল।  

তারপরেই দেরির ব্যাপারে জানানো হলো। বাংলাদেশের ওষুধ প্রশাসনের কাছে জমা দেওয়া বেক্সিমকোর নথিতে জানানো হয়, "সেরাম আমাদের বলেছে, বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিকে তারা প্রাধান্য দিচ্ছে। এজন্য প্রথম চালান (৫ লাখ ডোজ) আসতে দেরি হবে। এছাড়া, তারা জাতিসংঘের কোভ্যাক্স উদ্যোগে সরবরাহের জন্যেও চুক্তিবদ্ধ। কোভ্যাক্স প্রথমে সকল দেশের সরকারি টিকাদান কর্মসূচিতে সরবরাহের অগ্রাধিকার দিচ্ছে।"  

'তবে দেরি কতদিন হবে তা অনিশ্চিত।'

বেক্সিমকোর প্রধান পরিচালনা কর্মকর্তা গত মাসে রয়টার্সকে জানিয়েছিলেন যে, বেসরকারিভাবে বিক্রির জন্য তার কোম্পানি ৩০ লাখ ডোজ কিনতে পারে। তবে এজন্য তারা ডোজপ্রতি ৮ মার্কিন ডলার মূল্য দেবে।

সরকারি কর্মসূচিতে ৪ ডলারে টিকা সরবরাহের চুক্তি করলেও, বেসরকারি পর্যায়ে দ্বিগুণ এ দামে কেনার কথা জানায় সংস্থাটি। আন্তর্জাতিক গণমাধ্যম মূল্যের ব্যবধান প্রকাশও করে।  

তবে টিকার পর্যাপ্ত চালান অ্যাস্ট্রাজেনেকার জন্য একটি আন্তর্জাতিক সমস্যায় রূপ নিয়েছে। ইতোপূর্বে, সংস্থাটি ইউরোপিয় ইউনিয়নকে চুক্তি অনুসারে পর্যাপ্ত ডোজ সরবরাহ করা যাবে না বলে জানালে, জোটটির সঙ্গে তাদের সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়। 

এসব ঘটনার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সকল দেশে সমানভাবে টিকা সরবরাহের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে, বিভিন্ন দেশের প্রতি বাড়তি চালান পাওয়ার জন্য চাপ সৃষ্টি না করার আহবানও জানিয়েছে হু। 

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকা / সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া / বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস / বেসরকারিভাবে টিকা বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ফাইজার ভ্যাকসিনের মেয়াদ বাড়লো ৩ মাস: স্বাস্থ্য অধিদপ্তর
  • টিকা নেওয়ার পরও হচ্ছেন করোনায় আক্রান্ত, কারণ জানালেন গবেষকরা
  • স্টিকার-রূপী স্কিন প্যাচই কি কোভিড টিকার ভবিষ্যৎ 
  • করোনা ভ্যাকসিন নেওয়ার ‘কোনো মানে নেই,’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট
  • এশিয়ায় বিনিয়োগের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ: জাপানি রাষ্ট্রদূত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net