Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ‘জাপানি হান্নান’ কারাগারে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2025, 07:20 pm
Last modified: 21 September, 2025, 07:23 pm

Related News

  • গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি সাফিকুর রহমানসহ ৪ জন কারাগারে
  • ঝটিকা মিছিল: ছাত্রলীগ নেতা বিপ্লব ও আইনজীবী রফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • এনায়েত করিম ও তার সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
  • বিদিশার গাড়ি চুরির মামলার আসামিকে নির্যাতন: কারাগারে সাবেক ওসি আমিনুল
  • শাহবাগ থানার মামলায় লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার, জামিন নামঞ্জুর ৬ জনের

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ‘জাপানি হান্নান’ কারাগারে 

আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. আবু সাঈদ।
টিবিএস রিপোর্ট
21 September, 2025, 07:20 pm
Last modified: 21 September, 2025, 07:23 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামীলীগের দক্ষিণখান থানার সক্রিয় কর্মী আমিনুল ইসলাম হান্নান ওরফে 'জাপানি হান্নানের' জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. আবু সাঈদ।

আবেদনে বলা হয়, আসামিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তার ঘটনার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আসামি ঘটনার পূর্বে ঘটনাস্থলের আশে পাশে সহযোগীদের নিয়া ঘোরাফেরা করতে অনেকেই দেখেছেন। তাকে জিজ্ঞাসাবাদকালে মামলার ঘটনার বিষয়ে কিছু তথ্য প্রদান করে। আসামির কাছে থেকে প্রাপ্ত তথ্যাদি যাচাইবাছাই করা হচ্ছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। মামলায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। 

এদিকে, আসামি পক্ষের আইনজীবী পীযুষ কান্তি রায় তার জামিন চেয়ে শুনানি করেন, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন রোববার (২১ সেপ্টেম্বর) দক্ষিণখান থানাধীন আইনুছবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়,  গত ১৮ এপ্রিল সকাল ৬টা ২০ মিনিটে বিমানবন্দর থানাধীন কসাইবাড়ী মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন আসামি মুখে মাস্ক পরে মিছিল করে। আসামিরা একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য ও বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়ে সরকারবিরোধী স্লোগান প্রদান ও সমাবেশ আয়োজনের চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।

ওই ঘটনায় ২৩ এপ্রিল বিমানবন্দর থানায় ৩৮ জনকে এজাহারনামীয় আসামি করে উক্ত থানার উপপরিদর্শক মো. নাহিদ হাসান সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। 

Related Topics

টপ নিউজ

জাপানি হান্নান / সন্ত্রাস বিরোধী আইন / কারাগারে প্রেরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি সাফিকুর রহমানসহ ৪ জন কারাগারে
  • ঝটিকা মিছিল: ছাত্রলীগ নেতা বিপ্লব ও আইনজীবী রফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • এনায়েত করিম ও তার সহযোগীকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ
  • বিদিশার গাড়ি চুরির মামলার আসামিকে নির্যাতন: কারাগারে সাবেক ওসি আমিনুল
  • শাহবাগ থানার মামলায় লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার, জামিন নামঞ্জুর ৬ জনের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net