Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

রয়টার্স
21 September, 2025, 06:10 pm
Last modified: 21 September, 2025, 06:23 pm

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা

চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড

মহামারির প্রথম দিকে মানুষের ভিড় করা হাসপাতাল ও ফাঁকা রাস্তাঘাটের চিত্র তুলে ধরেন ঝাং। যা সরকারিভাবে প্রচারিত সংবাদের চেয়েও অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছিল। আইনজীবী রেন কুয়ান্নিউ জানান, ঝাং বিশ্বাস করতেন তিনি কেবল মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্যই নিপীড়নের শিকার হচ্ছেন।
রয়টার্স
21 September, 2025, 06:10 pm
Last modified: 21 September, 2025, 06:23 pm
ছবি: রয়টার্স

কোভিড-১৯ মহামারির শুরুর দিনগুলোতে চীনের উহান শহর থেকে সেখানকার বাস্তব পরিস্থিতি তুলে ধরার জন্য কারাবন্দি সাংবাদিক ঝাং ঝানকে (৪২) আবারও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  ঝাং ঝানকে বিবাদ উসকে দেওয়া ও গোলযোগ সৃষ্টির অভিযোগে দোষী সাব্যস্ত করে চার বছরের সাজা দেওয়া হয়। একই অভিযোগে ২০২০ সালের ডিসেম্বরে তিনি প্রথম চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। সে সময় তিনি উহান শহর থেকে করোনা ছড়িয়ে পড়ার প্রথম দিকের পরিস্থিতির ভিডিও ও প্রতিবেদন প্রকাশ করেছিলেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি। সাংবাদিক ঝাং বর্তমানে আইনজীবীর সহায়তা পাচ্ছেন কিনা সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

আরএসএফের এশিয়া-প্যাসিফিক অ্যাডভোকেসি ম্যানেজার আলেকসান্দ্রা বিয়েলাকোভস্কা বলেন, 'তাকে নায়ক হিসেবে সম্মানিত করা উচিত ছিল, অথচ তিনি কারাগারে বন্দি আছেন। এখনই আন্তর্জাতিক কূটনৈতিক সম্প্রদায়ের উচিত তার মুক্তির জন্য বেইজিংয়ের ওপর চাপ সৃষ্টি করা।'

মহামারির প্রথম দিকে মানুষের ভিড় করা হাসপাতাল ও ফাঁকা রাস্তাঘাটের চিত্র তুলে ধরেন ঝাং। যা সরকারিভাবে প্রচারিত সংবাদের চেয়েও অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছিল। ওই সময়কার আইনজীবী রেন কুয়ান্নিউ জানান, ঝাং বিশ্বাস করতেন তিনি কেবল মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্যই নিপীড়নের শিকার হচ্ছেন।

গ্রেপ্তারের পরের মাসেই ঝাং অনশন শুরু করেন। আদালতের নথি অনুযায়ী, পুলিশ তার হাত বেঁধে টিউবের মাধ্যমে জোর করে খাওয়াতো।

আরএসএফ জানায়, ২০২৪ সালের মে মাসে তিনি মুক্তি পান। তবে তিন মাস পর আবার আটক হন এবং পরবর্তীতে সাংহাইয়ের পুডং আটক কেন্দ্রে তাকে পাঠানো হয়।

আরএসএফ জানায়, সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কারাগার এখন চীন, যেখানে অন্তত ১২৪ জন গণমাধ্যমকর্মী বন্দি রয়েছেন। ২০২৫ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০ দেশের মধ্যে চীনের অবস্থান ১৭৮তম।
 
Related Topics

টপ নিউজ

চীন / সাংবাদিক আটক / কোভিড / উহান / কারাদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net