Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
নাশকতার মামলায় দণ্ডিত ৮ ছাত্রদল নেতার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলাদেশ

টিবিএস  রিপোর্ট
21 September, 2025, 05:20 pm
Last modified: 21 September, 2025, 05:25 pm

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • ১৯ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের মামলায় জামায়াত এমপির ভাগ্নে কারাগারে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • তনু হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর   

নাশকতার মামলায় দণ্ডিত ৮ ছাত্রদল নেতার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
টিবিএস  রিপোর্ট
21 September, 2025, 05:20 pm
Last modified: 21 September, 2025, 05:25 pm
ছবি: টিবিএস

রাজধানীর দুই থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ও বর্তমান ছাত্রদলের আট নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল খান, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, সাবেক ছাত্রদের নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, ছাত্রদল নেতা রাশেদ উল্লাহ রাশেদ, ছাত্রদল নেতা আলমগীর বিশ্বাস রাজু এবং ছাত্রদল নেতা মো. রাসেল।

আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাকে নাশকতার মামলায় ফ্যাসিস্ট সরকার সাজা দিয়েছিল মিথ্যা মামলায়। আদালতের প্রতি সম্মান দেখিয়ে আজকে তারা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।'

তিনি বলেন, 'আমরা এই আদেশের বিরুদ্ধে অতি শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে।'

তিনি আরও বলেন, 'এদের মধ্যে গুলশানের একটি ও বনানী থানার দুই মামলায় আওয়ালের সাত বছর, গুলশান থানার এক মামলায় রাসেল ও রাজুর সাড়ে তিন বছর এবং বনানী থানার এক মামলায় অপর পাঁচজনের দুই বছরের সাজা হয়েছিল।'

নথি সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান থানার এক মামলায় ২০২৩ সালের ২৮ ডিসেম্বর আব্দুল আউয়াল খান, আলমগীর বিশ্বাস রঞ্জু এবং রাসেলকে সাড়ে তিন বছর, আউয়ালকে গুলশান থানার আরেক মামলায় দুই বছরের সাজা দেওয়া হয়।

এছাড়াও বনানী থানার এক মামলায় আব্দুল আউয়াল, সবুজ, সোহাগ, শরীফুল ইসলাম মাসুম, হান্নান মামুন এবং রাশেদ উল্লাহকে ২০২৩ সালের ৮ অক্টোবর দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০১১ এবং ২০১৮ সালে নাশকতার অভিযোগে গুলশান থানার পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। এছাড়া, ২০১২ সালে আইনশৃঙ্খলা বিঘ্নকারী আইনে বনানী থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।

Related Topics

টপ নিউজ

ছাত্রদল নেতা / জামিন নামঞ্জুর / কারাগার / নাশকতার মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • ১৯ লাখ টাকা ছিনতাই ও কুপিয়ে জখমের মামলায় জামায়াত এমপির ভাগ্নে কারাগারে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • তনু হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর   

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net