Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
আওয়ামী লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে চট্টগ্রামে পুলিশের নামে মাইকিং

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2025, 12:45 pm
Last modified: 18 September, 2025, 12:46 pm

Related News

  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আওয়ামী লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে চট্টগ্রামে পুলিশের নামে মাইকিং

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
টিবিএস রিপোর্ট
18 September, 2025, 12:45 pm
Last modified: 18 September, 2025, 12:46 pm
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরিহিত এক যুবক সিএনজি অটোরিকশায় মাইকিং করে এমন ঘোষণা দিচ্ছে। ছবি: স্ক্রিনগ্র্যাব

চট্টগ্রামের কর্ণফুলীতে 'নিষিদ্ধ ঘোষিত' আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। এ ঘটনায় সাধারণ ভাড়াটিয়া ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরিহিত এক যুবক সিএনজি অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দিচ্ছেন— পরিচিত ভাড়াটিয়া না হলে এবং সঠিক কাগজপত্র ছাড়া কাউকে যেন বাসা ভাড়া দেওয়া না হয়।

একই সঙ্গে তিনি 'নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের' কাউকে বাসা ভাড়া না দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন, নির্দেশনা অমান্য করলে বাড়ির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণার শেষ অংশে তাকে 'কর্ণফুলী থানা পুলিশ'-এর নাম ব্যবহার করতে শোনা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, মাইকিং করা যুবকের নাম পারভেজ। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় সাধারণ ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই আশঙ্কা করছেন, প্রশাসনের নামে তাদের ওপরও এমন চাপ সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমান জানান, 'সিটিজেন ফোরামের এক বৈঠকে ভাড়াটিয়াদের যাচাই-বাছাই করে ঘর ভাড়া দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মাইকিংয়ের সময় সংশ্লিষ্ট ব্যক্তি অতিরিক্ত কথা বলেছেন।'

তবে, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন, 'আমরা কখনো এ ধরনের নির্দেশ দিইনি। এটি ভুলভাবে প্রচার করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি সংশোধনও করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / মাইকিং / চট্টগ্রাম / বাসা ভাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net