Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
যে তিন কারণে জামায়াতের আমিরের সঙ্গে ব্যবসায়ীদের সাক্ষাৎ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2025, 12:40 pm
Last modified: 18 September, 2025, 02:03 pm

Related News

  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান

যে তিন কারণে জামায়াতের আমিরের সঙ্গে ব্যবসায়ীদের সাক্ষাৎ

ফজলে শামীম এহসান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা অনেকটাই দিশাহীন। কোনো নির্বাচিত সরকার না থাকায় তারা নিশ্চিত নন যে, কোন রাজনৈতিক দলের ক্ষমতা বেশি।
টিবিএস রিপোর্ট
18 September, 2025, 12:40 pm
Last modified: 18 September, 2025, 02:03 pm

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে নির্বাচন না হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।  

সম্প্রতি ব্যবসায়ীদের একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) মাল্টিমিডিয়ার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন রোড টু ইলেকশনে এসব বিষয়ে কথা বলেছেন শওকত আজিজ রাসেল ও ফজলে শামীম এহসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।

ফজলে শামীম এহসান বলেন, তারা শুধু জামায়াত ইসলামীর সঙ্গে না, প্রত্যেক রাজনৈতিক দলের সঙ্গে দেখা করছেন। কারণ তারা এখনও জানেন না কোন দলের ক্ষমতা বেশি। আর তারা অনেক চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারছেন না। 

এ বিষয়ে ফজলে শামীম এহসান বলেন, 'দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা অনেকটাই দিশাহীন। কোনো নির্বাচিত সরকার না থাকায় তারা নিশ্চিত নন যে, কোন রাজনৈতিক দলের ক্ষমতা বেশি।'

তিনি আরও বলেন, তারা মূলত তিনটি বিষয়টি নিয়ে জামায়াতের আমীরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি বলেন, বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন অর্থাৎ স্বল্পোন্নত দেশ উত্তরণের বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করা হয়েছে। ব্যবসায়ীরা মনে করেন, উত্তরণের জন্য সঠিক সময়ে সঠিক কাজ হচ্ছে না এবং এই প্রক্রিয়া পিছিয়ে দেওয়া প্রয়োজন।

এছাড়া নতুন শ্রম আইনে এমন কিছু বিষয় আসছে যা সমাজের কোনো অংশই সমর্থন করছে না বলে জানান বিকেএমইএর নির্বাহী সভাপতি। তিনি বলেন, মাঠ পর্যায়ের অনেক বড় শ্রমিক নেতাও এর বিরোধিতা করছেন। এই বিষয়েও তাদের সঙ্গে কথা বলা হয়েছে।

এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যেন একটি টেকসই সংস্কারের মধ্য দিয়ে যায়, সে বিষয়েও ব্যবসায়ীরা তাদের আহ্বান করেন বলে জানান তিনি।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল রাজনৈতিক অনিশ্চয়তাকেও বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচনের বিলম্ব দেশের জন্য কোনো সুফল বয়ে আনবে না এবং দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন ও নির্বাচিত সরকারের প্রয়োজন। তার মতে, একটি নির্বাচিত সরকারই দেশের অর্থনীতিকে সঠিক পথে পরিচালনা করতে সক্ষম।

Related Topics

টপ নিউজ

ব্যবসায়ী / জামায়াতে ইসলামী / আমীর / বৈঠক / ব্যবসায়ীরা / তিন বিষয়ে বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net