Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ

বাসস 
11 September, 2025, 09:40 pm
Last modified: 11 September, 2025, 09:46 pm

Related News

  • এভারেস্টে এক সপ্তাহ আটকে থাকা শেরপা বেঁচে ছিলেন শুধু চকলেট ও ‘বরফ চিবিয়ে’ খেয়ে
  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে
  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার

দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল

বিমানবাহিনীর এ উদ্ধার অভিযানে মোট ৫৫ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে রয়েছে- ৩৮ জন খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল ও ডেলিগেট, ১৬ জন ক্রীড়া সাংবাদিক ও একজন ছাত্র সমন্বয়ক।
বাসস 
11 September, 2025, 09:40 pm
Last modified: 11 September, 2025, 09:46 pm
বাংলাদেশ ফুটবল দল। ছবি: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

নেপালে চলমান রাজনৈতিক সংকট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং ক্রীড়া সাংবাদিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ পরিবহন বিমানের মাধ্যমে এই উদ্ধার অভিযান সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বরাত দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল জাতীয় ফুটবল দলের সাথে 'ফিফা টায়ার-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ'-এর দুটি খেলায় অংশগ্রহণের জন্য কাঠমান্ডু যায়। কিন্তু ৯ সেপ্টেম্বর নেপালে হঠাৎ রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ ক্রীড়া সাংবাদিকরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের কাছে জরুরি প্রত্যাবর্তনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

তাদের অনুরোধের প্রেক্ষিতে, বাংলাদেশ বিমানবাহিনী দ্রুত একটি পরিবহন বিমান প্রস্তুত করে উদ্ধার অভিযানের পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫৩ মিনিটে বিমানটি ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করে এবং উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে বিকেল ৪টা ৩৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবাহিনীর এ উদ্ধার অভিযানে মোট ৫৫ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে রয়েছে- ৩৮ জন খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল ও ডেলিগেট, ১৬ জন ক্রীড়া সাংবাদিক ও একজন ছাত্র সমন্বয়ক।

জনগণের নিরাপত্তা ও দেশের প্রয়োজনে ভবিষ্যতেও যেকোনো জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একইভাবে দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) / নেপাল / নেপাল আন্দোলন / বাংলাদেশ বিমান বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • এভারেস্টে এক সপ্তাহ আটকে থাকা শেরপা বেঁচে ছিলেন শুধু চকলেট ও ‘বরফ চিবিয়ে’ খেয়ে
  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • বিমার টাকার জন্য এভারেস্ট অভিযাত্রীদের বিষ খাইয়ে অসুস্থ করে ভুয়া উদ্ধার অভিযানের অভিযোগ গাইডদের বিরুদ্ধে
  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net