Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
‘খালেদ-এবাদত আগে বেশি বোলিং করতে চাইতো না’

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 January, 2021, 04:55 pm
Last modified: 29 January, 2021, 04:57 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • জয়ের আনন্দে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

‘খালেদ-এবাদত আগে বেশি বোলিং করতে চাইতো না’

তিন পেসারের মধ্যে দারুণ মিল। তিনজনই ডানহাতি পেসার, তিনজনেরই প্রধান লক্ষ্য টেস্ট দলে নিয়মিত হওয়া। তাদের শেকড়ও এক; রাহি, এবাদত, খালেদরা উঠে এসেছেন সিলেট থেকে।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 January, 2021, 04:55 pm
Last modified: 29 January, 2021, 04:57 pm

আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও খালেদ আহমেদ; জাতীয় দলের ডানহাতি এই তিন পেসার সব সময়ই টেস্টের বিবেচনায় থাকেন। রাহি বেশ আগে থেকেই সাদা পোশাকে বাংলাদেশের অটো চয়েজ। এবাদতও জায়গা তৈরি করে নিচ্ছেন ধীরে ধীরে। খালেদের লক্ষ্যও অভিন্ন। তাই তিনজনের লড়াইও একই পথের। 

এই তিন পেসারের মধ্যে দারুণ মিল। তিনজনই ডানহাতি পেসার, তিনজনেরই প্রধান লক্ষ্য টেস্ট দলে নিয়মিত হওয়া। তাদের শেকড়ও এক; রাহি, এবাদত, খালেদরা উঠে এসেছেন সিলেট থেকে। তিনজনের মাঝে তাই দারুণ এক সম্পর্ক। নিজেদের প্রস্তুত করার মিশনে কাঁধে কাঁধ মিলিয়ে অনুশীলনে ঘাম ঝরান জাতীয় দলের এই তিন ক্রিকেটার। 

করোনাকালে যখন মাঠে অনুশীলনের সুযোগ ছিল না, তখনও এক সঙ্গে সিলেটে অনুশীলন করেছেন রাহি, এবাদত ও খালেদ। এই মিশনে এবাদত ও খালেদকে পথ দেখিয়েছেন সিনিয়র 'রাহি'। এই কাজটি তিনি সব সময়ই করে থাকেন। এক ছন্দে পা ফেলে আসায় এবাদত-খালেদকে ভালোভাবেই চেনেন রাহি। চেনাজানা থাকার কারণেই টেস্টের নিয়মিত এই সদস্য জানালেন, এবাদত-খালেদ আগে বেশি বোলিং করতে চাইতেন না। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলন করে আসছে বাংলাদেশ দল। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে রাহি বলেন, 'অনেক সময় আমরা তিন পেস বোলারই খেলি, অনেক সময় বোলিং করেছি। আমি আগেও বলেছি যতো বেশি বোলিং করব, ততো বেশি শিখব। এবাদত, খালেদ আগে বেশি বোলিং করতে চাইতো না। এখন যেটা হয়েছে, আমরা যখন প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, তখন আমরা চাই অনেক বোলিং করতে।'

দারুণ সম্পর্ক থাকলেও রাহি-এবাদতদের মধ্যে প্রতিযোগিতা চলে। নিজ নিজ জায়গা থেকে দলে সুযোগ করে নেওয়ার চেষ্টা থাকে সবার মাঝেই। রাহি বলেন, 'নিজেদের ভেতরে একটা প্রতিযোগিতা আছে। আমাদের এই তিন পেস বোলারের টেস্টে সুযোগ করে নেওয়ার কারণ হলো সিলেট ডিভিশনে আমাদের প্রাধান্য দেওয়া। আমাদের প্রাধান্য দেওয়ার জন্যই আমরা তিনজন এই জায়গায়।'

তিনজনই সাধারণত টেস্ট খেলে থাকেন। যে কারণে অনেক সময় থাকতে হয় অপেক্ষায়। এ সময়ে নিজেদের ঠিক পথে রাখতে অনুশীলন চালিয়ে যান তারা। রাহি বলেন, 'দীর্ঘ সময়ে মোটিভেশন ধরে রাখতে নিজেদের মাঝে অনুশীলন করেছি। আমি, এবাদত ও খালেদ অনুশীলন চালিয়ে গেছি। আমরা চেষ্টা করেছি, যখন ক্রিকেট শুরু হবে যেন আমারা বোলিংয়ে দ্রুত মানিয়ে নিতে পারি।'

Related Topics

টপ নিউজ

খালেদ আহমেদ / আবু জায়েদ রাহি / এবাদত হোসেন / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • জয়ের আনন্দে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net