Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
মব ভায়োলেন্স একটি বড় সমস্যা, দক্ষিণপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে: টিবিএসকে ফখরুল

বাংলাদেশ

শাখাওয়াত লিটন
06 September, 2025, 08:00 pm
Last modified: 06 September, 2025, 09:43 pm

Related News

  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল

মব ভায়োলেন্স একটি বড় সমস্যা, দক্ষিণপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে: টিবিএসকে ফখরুল

টিবিএস-এর নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটনের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘অর্থের বিনিময়ে নির্বিচারে মামলা দায়ের করা পুলিশের একটি সংস্কৃতি, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি বন্ধ করতে ব্যর্থ হয়েছে।’
শাখাওয়াত লিটন
06 September, 2025, 08:00 pm
Last modified: 06 September, 2025, 09:43 pm

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব ভায়োলেন্স এখন দেশের বড় সমস্যাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দক্ষিণপন্থীরাও ক্রমে আরও প্রভাবশালী হয়ে উঠছে, বিশেষ করে গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, মব ভায়োলেন্স বন্ধ না হলে তা দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।

তিনি স্বীকার করেন, এ সমস্যার সমাধানে সরকার ও রাজনৈতিক দল—উভয়েরই দায়িত্ব রয়েছে। তবে বিএনপি সবসময়ই মব ভায়োলেন্সর বিরোধিতা করেছে বলে উল্লেখ করেন তিনি।

অভিজ্ঞ এই রাজনীতিবিদ সাম্প্রতিক সময়ে দক্ষিণপন্থী গোষ্ঠীর উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, 'দুর্ভাগ্যক্রমে, সম্প্রতি আমরা দক্ষিণপন্থী দলগুলোর উত্থান দেখছি। কিছু গোষ্ঠী ও ব্যক্তি প্রকাশ্যে বলছে, শরিয়াহর বিরুদ্ধে কিছু বলা হলে তা বরদাশত করা হবে না, নারীদের নিয়ন্ত্রণে রাখা হবে। আমরা যে অন্তর্ভুক্তিমূলক, উদার গণতান্ত্রিক সমাজ গড়তে চাই, এটা তার বিরুদ্ধে।'

তিনি টিবিএসকে বলেন, 'এ ধরনের গোষ্ঠী আগেও ছিল, তবে ৫ আগস্টের পর থেকে তাদের কর্মকাণ্ড ও প্রচারণা আরও দৃশ্যমান হয়েছে।'

এই গোষ্ঠীগুলোর অনেকেই গণপিটুনিতে জড়িত কিনা জানতে চাইলে ফখরুল বলেন, 'আমাদের অভিজ্ঞতাও তাই বলে, এবং সংবাদপত্রের প্রতিবেদনও একই ইঙ্গিত দেয়।'

তিনি মনে করেন, গণতন্ত্র ও ধারাবাহিক রাজনৈতিক চর্চার মাধ্যমেই মব ভায়োলেন্স সংস্কৃতি ও চরমপন্থী প্রবণতা মোকাবিলা করা সম্ভব।

বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর ধরন নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, 'অর্থের বিনিময়ে নির্বিচারে মামলা দায়ের করা পুলিশের সংস্কৃতি হিসেবে রয়ে গেছে, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তবে তিনি যোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে থাকা গভীর সমস্যাগুলো এখনো রয়ে গেছে।

উল্লেখ্য, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মাল্টিমিডিয়া আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করেছে। দ্বিতীয় পর্বে থাকবে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আলোচনা, আর তৃতীয় পর্বে বিএনপি সরকার গঠনে গেলে তা কেমন হবে, সে বিষয়ে আলোকপাত করা হবে। পুরো সাক্ষাৎকার দেখতে ও পড়তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইট ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে নজর রাখুন।
 
Related Topics

টপ নিউজ

শাখাওয়াত লিটন / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / মব ভায়োলেন্স / মব সহিংসতা / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ই-জিপিতে আ. লীগ আমলের ঠিকাদার ঠেকাতে পিপিএ-পিপিআর সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • আমার কাছে মনে হয় গণতন্ত্র খুব বিপদে পড়েছে: মির্জা ফখরুল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net