Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

ছবিতে জুমঘর: যেখানে রাখা হয় ধান ও জুমের ফসল

শুধু ধান নয়, সাথী ফসলও জমা রাখা হয় জুমঘরে। প্রতিটি জুমক্ষেতেই ছোট-বড় আকারের জুমঘর তৈরি করা হয়।
ছবিতে জুমঘর: যেখানে রাখা হয় ধান ও জুমের ফসল

বাংলাদেশ

উসিথোয়াই মারমা, বান্দরবান
02 September, 2025, 11:30 am
Last modified: 02 September, 2025, 12:39 pm

Related News

  • পাহাড়ে জুমধান: ফলন নিয়ে কেউ খুশি, কেউ অখুশি!
  • ১৮ বছর ধরে বান্দরবানে জুমচাষীদের খাদ্য নিরাপত্তা দিচ্ছে দুইটি 'রাইস ব্যাংক'
  • পাহাড়ে চলছে জুমধান কাটার ধুম
  • বান্দরবানে আগুনে পুড়ে গেছে পাখির ডিম ও ছানা
  • পুড়ে ছাই ৩০০ একর জুমভূমি ও প্রাকৃতিক বন 

বান্দরবান থেকে রুমা–থানচি সড়কের ১২ মাইল এলাকায় চিম্বুক পাহাড়ের জুমক্ষেতের মাঝখানে একটি জুমঘর। দেরিতে বীজ রোপণ করায় কোথাও ধানের শীষ বের হয়নি, আবার কোথাও শীষ আসা শুরু করেছে। ছবি: উসিথোয়াই মারমা

জুমধান কাটার পর যেখানে ধান জমা রাখা হয় সেটিই 'জুমঘর'। ফসল তোলার পর সুবিধামতো সময়ে চলে মাড়াইয়ের কাজ। এরপর কেউ ঝুড়ি (থুরুং) বা বস্তায় ভরে জুমধান ঘরে নিয়ে যান।

তবে শুধু ধান নয়, সাথী ফসলও জমা রাখা হয় জুমঘরে। প্রতিটি জুমক্ষেতেই ছোট-বড় আকারের জুমঘর তৈরি করা হয়।

পাহাড়ে জুমঘর শুধু ধান বা ফসল রাখার জায়গাই নয়, এটি ভিন্ন এক সৌন্দর্যের প্রতীক। এখান থেকে দেখা যায় মেঘ, পাহাড় ও বিস্তৃত সবুজ দিগন্ত।
জুমঘরের মাচাং অংশ থেকে সবুজ পাহাড় ও মেঘ যেন একাকার হয়ে গেছে।

ধানের পর ডিসেম্বর–জানুয়ারিতে আদা ও হলুদ তোলা হয়। তখনও এসব ফসল জুমঘরে স্তূপ করে রাখা হয়।

পাহাড়ে জুমঘর শুধু ধান বা ফসল রাখার জায়গাই নয়, এটি ভিন্ন এক সৌন্দর্যের প্রতীক।

দুর্গম এলাকায় যাদের জুমঘর বাড়ি থেকে দূরে, তারা ফসল তোলা শেষ না হওয়া পর্যন্ত জুমঘরেই থাকেন। রান্না, খাওয়া-দাওয়া ও রাতের ঘুম সবকিছুই চলে সেখানে। জুমের সব ফসল ঘরে তোলার পর চাষীরা জুমঘর ছেড়ে চলে আসেন।

জুমঘরের মাচাং থেকে সবুজ পাহাড় ও মেঘ।

এরপর রোদ-বৃষ্টিতে নষ্ট না হওয়া পর্যন্ত খালি পড়ে থাকে ঘরটি। সমতল ধানি জমি না থাকায় পাহাড়ি জনগোষ্ঠী এভাবেই জুমচাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।

ছবি: উসিথোয়াই মারমা

Related Topics

টপ নিউজ

জুমচাষ / জুমঘর / জুমভূমি / জুমক্ষেত / পাহাড়ে চাষাবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • পাহাড়ে জুমধান: ফলন নিয়ে কেউ খুশি, কেউ অখুশি!
  • ১৮ বছর ধরে বান্দরবানে জুমচাষীদের খাদ্য নিরাপত্তা দিচ্ছে দুইটি 'রাইস ব্যাংক'
  • পাহাড়ে চলছে জুমধান কাটার ধুম
  • বান্দরবানে আগুনে পুড়ে গেছে পাখির ডিম ও ছানা
  • পুড়ে ছাই ৩০০ একর জুমভূমি ও প্রাকৃতিক বন 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab