Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ম্যাচ পাতানোয় দোষী সাব্যস্ত আমিরাতের দুই ক্রিকেটার

খেলা

টিবিএস ডেস্ক
27 January, 2021, 01:20 pm
Last modified: 27 January, 2021, 01:27 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

ম্যাচ পাতানোয় দোষী সাব্যস্ত আমিরাতের দুই ক্রিকেটার

দেশের হয়ে ৩৯টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন নাভিদ। ওয়ানডেতে আমিরাতের হয়ে সবচেয়ে বেশি ৫৩ উইকেটের মালিক তিনি। আরেক নিষিদ্ধ ক্রিকেটার সাইমান আমিরাতের হয়ে ৪০টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি খেলেছেন। দুই ফরম্যাটেই দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
টিবিএস ডেস্ক
27 January, 2021, 01:20 pm
Last modified: 27 January, 2021, 01:27 pm

সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার মোহাম্মদ নাভিদ ও শাইমান আনোয়ারের বিরুদ্ধে ম্যাচ পাতানো সংক্রান্ত অভিযোগ পুরনো। অভিযোগ ছিল, ২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ম্যাচ পাতিয়েছেন তারা। বিষয়টি তদন্তাধীন ছিল। ম্যাচ পাতানো সংক্রান্ত অভিযোগে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছে আরব আমিরাতের এই দুই ক্রিকেটার। 

স্বাধীন দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পর তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৯ সালের অক্টোবরে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় আমিরাতের তিন ক্রিকেটার নাভিদ, শাইমান ও কাদির আহমেদকে। শুনানির পর বিবৃতিতে আইসিসি জানায়, নাভিদ ও শাইমানের সাময়িক নিষেধাজ্ঞা বহাল থাকবে। তাদেরকে শাস্তি দেওয়া হবে, যার ঘোষণা সময় মতো দেওয়া হবে।

আইসিসির দূর্নীতি বিরোধী বিধির দুটি ধারা ভঙ্গের দায়ে নাভিদ ও শাইমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের সাময়িক নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছিল, বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ফল প্রভাবিত করে এ দুজন ২ লাখ ৭২ হাজার ডলারের মতো আয় করতে পারতেন।

দোষী সাব্যস্ত হওয়া এই দুই ক্রিকেটারের মধ্যে নাভিদ বেশি বিপদে আছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে। কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেই নয়, ২০১৯ টি-টেন লিগেও আইসিসির এই দুটি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন আরব আমিরাতের ডানহাতি এই পেসার।

নিষিদ্ধ হওয়ার সময় আমিরাতের অধিনায়ক ছিলেন নাভিদ। দেশের হয়ে ৩৯টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডেতে আমিরাতের হয়ে সবচেয়ে বেশি ৫৩ উইকেটের মালিক তিনি। আরেক নিষিদ্ধ ক্রিকেটার সাইমান আমিরাতের হয়ে ৪০টি ওয়ানডে ও ৩২ টি টি-টোয়েন্টি খেলেছেন। দুই ফরম্যাটেই দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / ম্যাচ পাতানো / আরব আমিরাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • আমিরাতে ড্রোন হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, দাবি ইরানি সূত্রের
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net