Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
‘নো ওয়ান ইজ পারফেক্ট’ সাদমানকে ডমিঙ্গো

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
26 January, 2021, 11:35 pm
Last modified: 26 January, 2021, 11:41 pm

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন ডমিঙ্গো
  • সাকিবদের আর্জেন্টিনার ম্যাচ দেখার ভাবনা হবে ‘স্টুপিড’
  • ‘পদত্যাগপত্র জমা দিইনি’
  • টি-টোয়েন্টিতে নেই ডমিঙ্গো, এশিয়া কাপে প্রধান কোচবিহীন বাংলাদেশ

‘নো ওয়ান ইজ পারফেক্ট’ সাদমানকে ডমিঙ্গো

থ্রোয়ার দিয়ে করা একটি ডেলিভারি মিস করেন সাদমান। মিস করে হতাশা প্রকাশ করছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাদমানের শারীরিক ভাষা দৃষ্টি এড়ায়নি ডমিঙ্গোর।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
26 January, 2021, 11:35 pm
Last modified: 26 January, 2021, 11:41 pm

ইংরেজিতে একটি কথা আছে, 'নো ওয়ান ইজ পারফেক্ট'- অর্থাৎ কেউ-ই নিখুঁত নয়। ভুল সবাই করে, সেই ভুল শুধরে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাই মানুষকে লড়াকু করে তোলে। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে ওপেনার সাদমান ইসলাম অনিককে সেটাই মনে করিয়ে দিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে শাসন জারি রেখে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার আনন্দের পাশাপাশি ঝুলিতে জমা হয়েছে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের ৩০ পয়েন্ট। টানা তিন জয়ে সুপার লিগের দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ, সামনে কেবল অস্ট্রেলিয়া।

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দারুণ এক সিরিজ জয়। মিশন এবার লাল বলের ক্রিকেটের। দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডে খেলা ক্রিকেটাররা মঙ্গলবার বিশ্রামে ছিলেন। টেস্ট স্কোয়াডে থাকা ১০জন ক্রিকেটার অনুশীলন করেছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

মুমিনুল হক, সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ মিঠুন, নুরুল হোসেন সোহান, ইয়াসির আলী রাব্বি, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ; এই ১০ জনকে নিয়ে অনুশীলনে দীর্ঘ সময় পার করেন ডমিঙ্গো, ওটিস গিবসন, রায়ান কুকরা। 

সাইফ হাসান ও মোহাম্মদ মিঠুনকে দিয়ে নেটে ব্যাটিং সেশন শুরু হয়। এরপর ব্যাটিং শুরু করেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক। তার নেটে থ্রোয়ার দিয়ে বল ছুড়ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক, সাপোর্ট স্টাফ রজমান। ছিলেন স্পিনার নাঈম হাসানও। 

থ্রোয়ার দিয়ে রমজানের করা একটি ডেলিভারি মিস করেন সাদমান। মিস করে হতাশা প্রকাশ করছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সাদমানের শারীরিক ভাষা দৃষ্টি এড়ায়নি ডমিঙ্গোর। নেটের পাশেই দাঁড়িয়ে থাকা দক্ষিণ আফ্রিকার এই কোচ বলে ওঠেন, 'আমরা সবাই ভুল করি। তুমিও করতে পারো। কিন্তু শারীরিক ভাষা নেতিবাচক হওয়া যাবে না। সব সময় ইতিবাচক থাকতে হবে। কেউ-ই নিখুঁত নয়।'

এরপর বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হককে নিয়ে কাজ শুরু করেন ডমিঙ্গো। ম্যাচের মুহূর্ত ধরে ধরে মুমিনুলকে লক্ষ্য দিচ্ছিলেন বাংলাদেশ কোচ। ফিল্ডিং বেধে দিয়ে নির্দিষ্ট রানের কথা উল্লেখ করছিলেন তিনি। কখনও আবার অধিনায়ককে দিয়ে বল ছাড়ার অনুশীলন করাচ্ছিলেন। ঠিক শট না খেললে ডমিঙ্গো বলে উঠছিলেন, 'না, মো' (মুমিনুলকে এই নামে ডাকেন তিনি)।

ওয়ানডে সিরিজ জেতার পর ফুরফুরে মেজাজেই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু হলো বাংলাদেশের। তামিম ইকবালের মতো এই ফরম্যাটের অধিনায়ক মুমিনুলও নিশ্চয়ই চাইবেন দলকে শতভাগ সাফল্য এনে দিতে। মুমিনুলের সেই মিশন শুরু হবে আগামী তিন ফেব্রুয়ারি। এদিন জহুর আহমেদে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে। 

Related Topics

টপ নিউজ

সাদমান ইসলাম অনিক / রাসেল ডমিঙ্গো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন ডমিঙ্গো
  • সাকিবদের আর্জেন্টিনার ম্যাচ দেখার ভাবনা হবে ‘স্টুপিড’
  • ‘পদত্যাগপত্র জমা দিইনি’
  • টি-টোয়েন্টিতে নেই ডমিঙ্গো, এশিয়া কাপে প্রধান কোচবিহীন বাংলাদেশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net