Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2025, 10:05 pm
Last modified: 09 August, 2025, 10:18 pm

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ট্রেনটি জয়দেবপুর স্টেশনে ঢোকার আগ মুহূর্তে লাইন পরিবর্তনের সময় ভুল সিগন্যালের কারণে মিটার গেজ লাইনে ঢুকে পড়ে।
টিবিএস রিপোর্ট
09 August, 2025, 10:05 pm
Last modified: 09 August, 2025, 10:18 pm
ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার রাত ৮টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে সিগন্যালের ভুলে ব্রডগেজ লাইন থেকে মিটারগেজ লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি জয়দেবপুর রেল ক্রসিংয়ে আটকে থাকায় জয়দেবপুর-শিববাড়ি-রাজবাড়ী-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, 'পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ব্রডগেজ লাইন ট্রেন। ট্রেনটি জয়দেবপুর স্টেশনে প্রবেশেল আগ মুহূর্তে লাইন পরিবর্তনের সময় ভুল সিগন্যালের কারণে মিটার গেজ লাইনে ঢুকে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।' 

তিনি বলেন, 'এ কারণে ঢাকার সঙ্গে ময়মনসিংহ এবং রাজশাহী রুটের একটি লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। অপরদিকে, ঢাকা-জয়দেবপুর রেল লাইনের ডুয়েল গেজ ডাবল রেল লাইনের একটি লাইন বন্ধ থাকলেও অপর একটি লাইন দিয়ে ব্রডগেজ ট্রেন বিকল্প উপায়ে চলাচল করতে পারবে।'

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করার পর উভয় লাইনে ট্রেন চলাচল শুরু হবে।' 

এদিকে, ট্রেনটি জয়দেবপুর রেল ক্রসিংয়ে আটকে পড়ায় দুর্ভোগে পড়েছেন এ সড়ক ব্যবহারকারীরা। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ট্রেন / লাইনচ্যুত / জয়দেবপুর / ইঞ্জিন / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net