Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ভারতের ৫০% শুল্ক: পোশাক রপ্তানি বৃদ্ধি ও চীন-ভারত থেকে বিনিয়োগ আসার সুযোগ দেখছেন রপ্তানিকারকরা

অর্থনীতি

আবুল কাশেম
07 August, 2025, 03:30 pm
Last modified: 07 August, 2025, 03:36 pm

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • রপ্তানিমুখী সব শিল্পখাত বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা পাবে: আমির খসরু
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 

ভারতের ৫০% শুল্ক: পোশাক রপ্তানি বৃদ্ধি ও চীন-ভারত থেকে বিনিয়োগ আসার সুযোগ দেখছেন রপ্তানিকারকরা

এই সুযোগ কাজে লাগাতে শিল্পে গ্যাস সংকট দূর করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছেন রপ্তানিকারকরা।
আবুল কাশেম
07 August, 2025, 03:30 pm
Last modified: 07 August, 2025, 03:36 pm
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস

ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কারোপের কারণে বাংলাদেশের টি-শার্টসহ তৈরি পোশাক পণ্য রপ্তানি বাড়ার সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি ভারত ও চীন থেকে বাংলাদেশে বিনিয়োগ আসার সুযোগ দেখা দিয়েছে বলে মনে করছেন রপ্তানিকারকরা। 

এই সুযোগ কাজে লাগাতে শিল্পে গ্যাস সংকট দূর করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছেন রপ্তানিকারকরা।। এছাড়া, রাজনৈতিক স্থিতিশীলতা,বন্দর ব্যবস্থাপনা সহজতর করা, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং ব্যাংকিং সেক্টরের সংকট দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। 

রাশিয়া থেকে জ্বালানী তেল আমদানির কারণে ভারতের ওপর বুধবার অতিরিক্ত ২৫ শতাংশ পাল্টা আরোপ করে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দেশটির ওপর মোট ৫০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র। এছাড়া, চীনের ওপর ৫৪ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশ ও ভিয়েতনামে বাড়তি অর্ডার আসার পাশাপাশি চীন ও ভারত থেকে বিনিয়োগ আসার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তারা।    

যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে চীন। তার পরের অবস্থানেই রয়েছে বাংলাদেশ, ভিয়েতনাম ও ভারত। এর মধ্যে বাংলাদেশ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ পাল্টা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে অন্য সব খরচ অপরিবর্তিত থাকলেও শুধু শুল্কের কারণে চীন ও ভারতের বদলে বাংলাদেশ থেকে একই পণ্য আমদানি করলে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের খরচ কমবে ৩০ শতাংশের মতো। 

বাংলাদেশ ও ভিয়েতনামের বাইরে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কও তৈরি পোশাক রপ্তানি করে। এসব দেশের শুল্কহারও বাংলাদেশের প্রায় সমান। তবে দেশগুলোর রপ্তানি বাড়ানোর সক্ষমতা তেমন নেই বলে মনে করেন রপ্তানিকারকরা। তাই যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশ ও ভিয়েতনামের দিকে ঝুঁকবে বলে আশা করছেন তারা।  

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদুল হাসান বাবু টিবিএসকে বলেন, 'ভারত ও চীনের ওপর বিদ্যমান বাড়তি শুল্ক বহাল থাকলে এই দুই দেশ থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ রপ্তানি অর্ডার ও বিনিয়োগ আসার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এই সময়ে গ্যাস সংকটের কারণে আমাদের তৈরি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ টেক্সটাইল খাত সক্ষমতার পুরোটা কাজে লাগিয়ে উৎপাদন করতে পারছে না।'

তিনি আরও বলেন, 'রপ্তানি বৃদ্ধি ও বিনিয়োগের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হলে এখনই টেক্সটাইল খাতে গ্যাস সরবরাহ বাড়িয়ে সক্ষমতা অনুযায়ী উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। আমাদের ব্যাকওয়ার্ড লিংকেজ ও সাপ্লাই চেইন শক্তিশালী করতে হবে। কারণ, বিদেশ থেকে ফেব্রিক, সুতা আমদানি করে রপ্তানি খুব বেশি বাড়ানো যাবে না।'

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম টিবিএসকে বলেন, 'ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক বহাল থাকলে বাংলাদেশের টি-শার্টসহ অন্যান্য পোশাক রপ্তানিও বাড়বে।'

তিনি বলেন, 'বাড়তি শুল্কের কারণে চীন ও ভারতের পোশাক রপ্তানি কমে যাবে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহের যে গ্যাপ তৈরি হবে, তা সরবরাহ করার ক্ষমতা বাংলাদেশ ও ভিয়েতনাম ছাড়া আর কারো নেই। ফলে আমাদের সামনে রপ্তানি বাড়ানোর বড় ধরনের সুযোগ আছে। এই সুযোগ কতটা কাজে লাগাতে পারবো, তা সরকারের কিছু সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।'

বিকেএমই সভাপতি আরও বলেন, 'রপ্তানি ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে হলে আমাদের গ্যাস সংকট দূর করতে হবে। বন্দরে কাজের গতি বাড়াতে হবে এবং ব্যাংকখাতে অর্থায়নের যে সমস্যা চলছে, সেটিও দূর করতে হবে।'

বিজিএমইএ-এর সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-এর (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ টিবিএসকে বলেন, 'ভারত টি-শার্ট ও ফ্যান্সি এবং হাইলি ডিজাইনড লেডিস আইটেম (নারীদের নান্দনিক ও জাঁকজমকপূর্ণ ফ্যাশন সামগ্রী) এক্সপোর্ট করে। তারা মূলত মধ্যম ও উচ্চ দামের পোশাক রপ্তানি করে থাকে।'

তিনি বলেন, 'ভারতের রপ্তানি করা টি-শার্টে এম্বুসড ডিজাইন ও বিভিন্ন রকমের ছোট ছোট পুঁতি থাকে। আর ভারত যে ধরনের লেডিস আইটেম তৈরি করে, বাংলাদেশ সেগুলো তৈরি করতে পারে না। আমরা কমদামের অধিক পরিমাণ পোশাক রপ্তানি ও রপ্তানি করি। আর ভারত অল্প পরিমাণে উচ্চ ও মধ্যম দামের পোশাক রপ্তানি করে।'

বিসিআই সভাপতি বলেন, 'ভারতের ওপর বাড়তি শুল্কের কারণে আমাদের টি-শার্ট রপ্তানি বাড়বে। একইসঙ্গে ভারত ও চীন যে ধরনের পোশাক রপ্তানি করে, যেহেতু উচ্চ শুল্কের কারণে বায়াররা ওইসব দেশ থেকে আইটেমগুলো আমদানি করতে অনাগ্রহ দেখাবে, তাই দেশ দু'টি থেকে বাংলাদেশে বিনিয়োগ আসার সুযোগ তৈরি হয়েছে।'

এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে দ্রুত প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন এই রপ্তানিকারক। তিনি বলেন, 'বিদেশি বিনিয়োগকারীদের সরকার কোন ধরনের সাপোর্ট দেবে, ট্যারিফ ও ট্যাক্স সিস্টেম কি হবে এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কতটা কমাতে পারবে, তার ওপর বিনিয়োগ প্রাপ্তি নির্ভর করবে।'

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ভূ-রাজনৈতিক ইস্যু তৈরি করছে জানিয়ে পারভেজ বলেন, 'আমাদের মনে হচ্ছে ভারত, চীন, রাশিয়াসহ ব্রিকস দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হতে পারে।'

সেক্ষেত্রে আমদানি-রপ্তানি পরিস্থিতি কেমন হতে পারে, তা নিয়ে সরকারের এখন থেকে পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করেন বিসিআই সভাপতি।
 

Related Topics

টপ নিউজ

মার্কিন শুল্ক / তৈরি পোশাক খাত / রপ্তানিকারক / ভারতের ওপর মার্কিন শুল্ক / বিজিএমইএ / বিকেএমইএ / বিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • রপ্তানিমুখী সব শিল্পখাত বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা পাবে: আমির খসরু
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net