Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের দুর্নীতির তদন্ত দু'মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2025, 06:20 pm
Last modified: 29 July, 2025, 06:25 pm

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের দুর্নীতির তদন্ত দু'মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান নূরের নেতৃত্বে গ্রুপটি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলে মুজিবশতবর্ষ, জয়বাংলা কনসার্টসহ বিভিন্ন প্রচার-প্রচারণার নামে হাজার হাজার কোটি টাকা সরকারি অর্থ আত্মসাৎ করেছে।
টিবিএস রিপোর্ট
29 July, 2025, 06:20 pm
Last modified: 29 July, 2025, 06:25 pm
ছবি: সংগৃহীত

মুজিববর্ষ ও মুজিব সিনেমাসহ নানা প্রকল্পে দুর্নীতি, অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের বিরুদ্ধে তদন্ত দু'মাসের মধ্যে নিষ্পত্তি করতে দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৮ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর আইনজীবী মো. ফিরোজ হোসেন মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদক, এনবিআর ও বিএফআইইউ-এর নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক এনায়েত উল্লাহ। মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার সাব্বির আজম ও মো. ফিরোজ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

রিটের পেছনে ২৩ জানুয়ারি ২০২৫ 'আমার দেশ' পত্রিকায় প্রকাশিত এশিয়াটিক গ্রুপের দুর্নীতির একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং অন্যান্য জাতীয় পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান নূরের নেতৃত্বে গ্রুপটি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলে মুজিবশতবর্ষ, জয়বাংলা কনসার্টসহ বিভিন্ন প্রচার-প্রচারণার নামে হাজার হাজার কোটি টাকা সরকারি অর্থ আত্মসাৎ করেছে।

এছাড়া বিগত ১৬ বছরে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান, এশিয়াটিক এমসিএল, এশিয়াটিক মাইন্ডশেয়ার, মিডিয়া কনসালট্যান্ট, ফরথট পিআর, এশিয়াটিক ইভেন্টসসহ স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, আইসিটি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের হাজার কোটি টাকার বিজ্ঞাপন বাজেট নিয়ন্ত্রণের মাধ্যমে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন:

আসাদুজ্জামান নূর, প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান

সারা যাকের, বর্তমান চেয়ারম্যান

ইরেশ যাকের, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও এশিয়াটিক ইএক্সপি'র ব্যবস্থাপনা পরিচালক

মোর্শেদ আলম, এশিয়াটিক মাইন্ডশেয়ার ও মিডিয়া কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক

রেজাউল হাসান, এশিয়াটিক মাইন্ডশেয়ারের ম্যানেজিং পার্টনার

ইকরাম মইন চৌধুরী, ফরথটপিআর-এর ম্যানেজিং ডিরেক্টর

মোহাম্মদ হাসান ফারুক, ওয়েভমেকার (মিডিয়া কনসালট্যান্ট লিমিটেড)-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর

হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, উল্লিখিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আগামী দুই মাসের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে হবে।

Related Topics

টপ নিউজ

এশিয়াটিক থ্রি সিক্সটি / মুজিব বর্ষ / আসাদুজ্জামান নূর / ইরেশ যাকের / দুর্নীতি / দুদক / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় গঠনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net