Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
যাত্রাবাড়ীতে দুই পৃথক হত্যা মামলায় আরও ৮ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক 
16 July, 2025, 01:45 pm
Last modified: 16 July, 2025, 01:58 pm

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার
  • ৫ আগস্ট ছাত্রজনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীতে দুই পৃথক হত্যা মামলায় আরও ৮ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর

বিচারক অনুমতি দিলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি গত ৫ আগস্ট অফিস করিনি। অথচ ২৭ জুলাইয়ের ঘটনা ৫ আগস্ট দেখানো হচ্ছে।’
নিজস্ব প্রতিবেদক 
16 July, 2025, 01:45 pm
Last modified: 16 July, 2025, 01:58 pm
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। ছবি: টিবিএস

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় রাসেল বকাউল ও রিটন উদ্দিন হত্যার অভিযোগে পৃথক দুই মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ফের ৮ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রিমান্ড শুনানিতে আদালতকে তিনি বলেন, অসত্যর একটা সীমা আছে। সেটা লঙ্ঘন হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। 

বুধবার (১৬ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে তিনি এসব কথা বলেন।

এদিন সকালে তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। সোয়া ১০টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরানো অবস্থায় এজলাসে ওঠানো হয় তাকে। মামলাগুলোর তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো শাহানুজ্জামান ও সারোয়ার জাহান পৃথক দুই মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানিতে ফারজানা বলেন, 'আমার মক্কেল সরকারি চাকরিজীবী। সরকারের আদেশের বাহিরে ওনাদের যাওয়ার সুযোগ নেই। মন্ত্রণালয়ের আদেশে সকল সরকারি চাকরিজীবীদের মানতে হয়। আর ওনার হার্টের রিং পরানো। শারীরিক ভাবে অসুস্থ। এর আগেও ওনাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে। আসামির রিমান্ড বাতিলপূর্বক জামিন চাচ্ছি।' 

কাঠগড়ায় দাঁড়নো অবস্থায় জাহাঙ্গীর আলম বিচারকের কাছে কথা বলার অনুমতি চান। 

বিচারক অনুমতি দিলে জাহাঙ্গীর আলম বলেন, অসত্যের সীমা একটা আছে। আল্লাহ সহ্য করবেন না। সীমা লঙ্ঘন হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আমি গত ৫ আগস্ট অফিস করিনি। অথচ ২৭ জুলাইয়ের ঘটনা ৫ আগস্ট দেখানো হচ্ছে। 

রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রাসেল বকাউল হত্যা মামলায় পাঁচ ও রিটন উদ্দিন হত্যায় তিন দিন মোটা আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০২৪ সালের ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিন তার পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

রাসেল হত্যা মামলার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনের সড়কে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রাসেল বকাউল (২২)। এসময় পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ আগস্ট নিহতের বড়ভাই হাসনাত বাকাউল বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

রিটন হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন রিটন উদ্দিন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়।

Related Topics

টপ নিউজ

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম / ৫ আগস্ট / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: রিমান্ড শেষে শিক্ষক সুদীপ কারাগারে  
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন ও চুরি: গবেষণা কর্মকর্তাসহ ৩ জন রিমান্ডে
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার
  • ৫ আগস্ট ছাত্রজনতা দেশকে আবার স্বাধীন করেছে: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net