Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে রেল যোগাযোগ শুরু

বাংলাদেশ

বাসস
15 July, 2025, 12:15 pm
Last modified: 15 July, 2025, 12:20 pm

Related News

  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, তিন দিনের মধ্যে প্রতিবেদন

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে রেল যোগাযোগ শুরু

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের দীর্ঘ ৬ ঘণ্টারও বেশি সময় পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বাসস
15 July, 2025, 12:15 pm
Last modified: 15 July, 2025, 12:20 pm
ছবি: টিবিএস

দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। গতকাল রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনায় খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

গতকাল সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনার আফিল গেটে পৌঁছালে রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক রেল লাইনের ওপর উঠেই হঠাৎ বন্ধ হয়ে যায়। এসময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে কিছুদূর নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি রেল লাইন থেকে ছিটকে পড়ে। এতে ট্রেনের একজন যাত্রী নিহত ও অন্তত ৩০জন যাত্রী আহত হন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের দীর্ঘ ৬ ঘণ্টারও বেশি সময় পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়।  সোমবার (১৪ জুলাই) রাত ১২ টা ৫০ মিনিটে খুলনা-ঢাকা সুন্দরবন ট্রেনটি খুলনা স্টেশন থেকে ছেড়ে যায়। তবে, ট্রেনটি দৌলতপুর স্টেশনে অপেক্ষার পর রাত ২টা ৫মিনিটে দুর্ঘটনাস্থল অতিক্রম করে। সুন্দরবন ট্রেনটি রাত পৌনে ১০টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। 

আজ সকালে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বাসসকে বলেন,  আজ সকাল থেকে দিনের অন্যান্য ট্রেন যথারীতি সময়সূচি অনুযায়ী চলাচল করছে।

ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে মো. শহিদুল ইসলাম খান (৬৫) নামের একজন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মারা যান। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার সদর থানার খাজুড়া পূর্বপাড়া এলাকায়। আহতদের মধ্যে খুমেক হাসপাতালে আটজনকে এবং বাকিদের খুলনার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

খুমেক হাসপাতালর সূত্র জানিয়েছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহতরা হলেন- অভয়নগর থানার নোয়াপাড়া গ্রামের সুমনের পুত্র সাদমান (৬), যশোর থানার শেখ হাটি গ্রামের হাফিজুরের পুত্র মারুফ (১৭), বটিয়াঘাটা থানার হাটবাটি গ্রামের মোশারফের পুত্র মিন্টু (৪৫), আড়ংঘাটা থানার গাইকুর গ্রামের মৃত শেখ রুস্তম আলীর পুত্র শেখ সাইদুল আজম (৫০), খালিশপুর থানার বাস্তুহারা গ্রামের আব্দুর রহিমের পুত্র সোহেল (৩৪), দৌলতপুর থানার দৌলতপুর গ্রামের রনজিৎ পালের পুত্র বিপ্লব (২৬), বসুন্দিয়া থানার বসুন্দিয়া গ্রামের ইয়াকুব মোল্লার পুত্র মাহমুদ হোসেন (৪০) ও রূপসা থানার কাশদিয়া গ্রামের আশিষের কন্যা লাবণ্য (১৫)।

Related Topics

টপ নিউজ

ট্রেন চলাচল / ট্রেন দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, তিন দিনের মধ্যে প্রতিবেদন

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net