Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, নিরাপদে যাত্রীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 July, 2025, 07:30 pm
Last modified: 11 July, 2025, 07:36 pm

Related News

  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় ১৯ জুলাইয়ের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি: প্রতিমন্ত্রী মিল্লাত
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • সোমবার আরও ৩৯টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, নিরাপদে যাত্রীরা

জানা গেছে, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি (ফ্লাইট নম্বর: বিজি ৩৭৩) তখন ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সিং করছিল। এমন সময় একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে উড়োজাহাজটিতে বোমা রয়েছে বলে কর্তৃপক্ষকে জানানো হয়।
টিবিএস রিপোর্ট
11 July, 2025, 07:30 pm
Last modified: 11 July, 2025, 07:36 pm
ছবি: এনএমসি ফায়ার ডিপার্টমেন্ট/ডব্লিউআইওএন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (১১ জুলাই) বিকাল ৪টা ২৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা থাকার কথা জানানো হয়। এতে বিমানবন্দরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

জানা গেছে, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি (ফ্লাইট নম্বর: বিজি ৩৭৩) তখন ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সিং করছিল। এমন সময় একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে উড়োজাহাজটিতে বোমা রয়েছে বলে কর্তৃপক্ষকে জানানো হয়।

এরপরেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) চেয়ারম্যানের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপন্ডার টিম হিসেবে বিমান বাহিনীর টাস্কফোর্স ও এভসেক দ্রুত উড়োজাহাজটির চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে।

পরে বাংলাদেশ বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল এবং এপিবিএন-এর ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে। এরপর র‍্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলও তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের ভেতর ও যাত্রীদের লাগেজ পরীক্ষা শুরু করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নিরাপদে সরিয়ে এনে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়েছে। 

বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স / বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ / ক্যাব / বাংলাদেশ বিমান বাহিনী / বোমা হুমকি / হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় ১৯ জুলাইয়ের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি: প্রতিমন্ত্রী মিল্লাত
  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • সোমবার আরও ৩৯টি ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net