Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ভারতে বাবার গুলিতে টেনিস খেলোয়াড় রাধিকা যাদব নিহত

আন্তর্জাতিক

ইন্ডিয়ান এক্সপ্রেস
11 July, 2025, 04:50 pm
Last modified: 11 July, 2025, 04:57 pm

Related News

  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ভারতে বাবার গুলিতে টেনিস খেলোয়াড় রাধিকা যাদব নিহত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাধিকা একটি টেনিস একাডেমি পরিচালনা করতেন, এ কাজে তার বাবার আপত্তি ছিল। এ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দীপক যাদব তার মেয়েকে তিনটি গুলি করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস
11 July, 2025, 04:50 pm
Last modified: 11 July, 2025, 04:57 pm
নিহত রাধিকা যাদব। ছবি: সংগৃহীত

ভারতের গুরগাঁওয়ে রাজ্য পর্যায়ের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব (২৫) তার বাবার গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গুরগাঁওয়ের সুশান্ত লোক-টু এলাকায় তাদের নিজ বাসায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দীপক যাদবকে (৫৪) আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত তার লাইসেন্সধারী রিভলভারটি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাধিকা একটি টেনিস একাডেমি পরিচালনা করতেন, এ কাজে তার বাবার আপত্তি ছিল। এ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দীপক যাদব তার মেয়েকে তিনটি গুলি করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের এক মুখপাত্র বলেন, 'তিনি একাধিকবার মেয়েকে একাডেমি চালানো বন্ধ করতে বলেন।'

রাধিকার কাকা এবং অভিযুক্তের ভাই এ ঘটনায় একটি মামলা করেছে।

পুলিশ জানায়, ডেপুটি কমিশনার অব পুলিশ (পূর্ব), সেক্টর-৫৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল), ক্রাইম সিন এবং ফিঙ্গারপ্রিন্ট ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, তারা মামলাটি সবদিক থেকে খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিবেশীদের বরাতে পুলিশ জানিয়েছে, যাদব  তার মেয়ের সাফল্য মেনে নিতে পারেননি। কারণ রাধিকাকে নিয়ে স্থানীয়রা নানা কটুকথা শোনাতো।

পুলিশ জানায়, মেয়ের টাকায় সংসার চালায় বলে দীপক যাদবকে সবাই কটুকথা শোনাতো।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার লাইসেন্সধারী রিভলভার দিয়ে পাঁচটি গুলি ছোড়েন, যার মধ্যে তিনটি রাধিকার গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ১১টায় একটি বেসরকারি হাসপাতাল থেকে জানানো হয় যে গুলিবিদ্ধ হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে নিহতের কাকা কুলদীপকে পাওয়া যায়, কিন্তু রাধিকাদের বাবা-মা সেখানে ছিলেন না।

এরপর পুলিশ তাদের বাড়িতে যায় এবং সেখানেই দীপক যাদবকে পায়।

তিনি স্বীকার করেন, 'আমি একজন আন্তর্জাতিক পর্যায়ের টেনিস খেলোয়াড়কে, আমার মেয়েকে গুলি করেছি।'

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে সন্ধ্যায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) ইন্সপেক্টর বিনোদ কুমার বলেন, 'দীপক কিছুদিন ধরে মনমরা ছিলেন। প্রতিবেশীরা বারবার বলতেন, মেয়ের টাকায় সংসার চলে, তিনি মেয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এসব মন্তব্য শুনে শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।'

তিনি আরও বলেন, 'তিনি [যাদব] রাধিকাকে একাডেমি বন্ধ করতে বলেছিলেন, কিন্তু সে রাজি হয়নি। শেষ পর্যন্ত তিনি আর সহ্য করতে পারেননি।'

পুলিশ জানিয়েছে, দীপক যাদব কয়েকটি ছোট সম্পত্তির ভাড়া থেকে সামান্য আয় করতেন।

রাধিকা যাদব ২০০০ সালের ২৩ মার্চ হরিয়ানায় জন্মগ্রহণ করেন। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) রেকর্ড অনুযায়ী, তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন।

গার্লস আন্ডার-১৮ বিভাগে তার সেরা র্যাঙ্কিং ছিল ৭৫, উইমেন্স ডাবলসে ৫৩ এবং উইমেন্স সিঙ্গলসে ৩৫।

এছাড়া তিনি ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) সার্কিটেও সক্রিয় ছিলেন, যেখানে তার র্যাঙ্ক ছিল ১১৩।

Related Topics

টপ নিউজ

ভারত / টেনিস খেলোয়াড় / গুলি / বাবা / হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net