Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
শেখ হাসিনার একান্ত সচিব লিকুর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 July, 2025, 04:25 pm
Last modified: 07 July, 2025, 04:32 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

শেখ হাসিনার একান্ত সচিব লিকুর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

জব্দ করা জমির মধ্যে রয়েছে গোপালগঞ্জে ৪ শতাংশ ডোবা জমি ও ১০ শতাংশ নাল শ্রেণির জমি, পাশাপাশি ঢাকার উত্তরায় রাজউক থেকে বরাদ্দ পাওয়া ৩ কাঠা জমি। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুটি হিসাবে থাকা যথাক্রমে ৫ লাখ ৮৬ হাজার টাকা ও ৫ লাখ টাকা মূল্যমানের একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
07 July, 2025, 04:25 pm
Last modified: 07 July, 2025, 04:32 pm
ফাইল ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর ৪৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের জমি জব্দ ও দুটি ব্যাংক হিসাব এবং একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (৭ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ করা জমির মধ্যে রয়েছে গোপালগঞ্জে ৪ শতাংশ ডোবা জমি ও ১০ শতাংশ নাল শ্রেণির জমি, পাশাপাশি ঢাকার উত্তরায় রাজউক থেকে বরাদ্দ পাওয়া ৩ কাঠা জমি।

এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুটি হিসাবে থাকা যথাক্রমে ৫ লাখ ৮৬ হাজার টাকা ও ৫ লাখ টাকা মূল্যমানের একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়, গাজী হাফিজুর রহমান লিকু দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা বর্তমানে তার দখলে রয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি এসব সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এতে বিচার প্রক্রিয়ার সময় রাষ্ট্রের পক্ষে সেগুলো বাজেয়াপ্ত করা বিঘ্নিত হতে পারে।

রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে বলে আবেদনে উল্লেখ করা হয়।
 
Related Topics

টপ নিউজ

গাজী হাফিজুর রহমান লিকু / দুদক / মামলা / সম্পদ জব্দ / ব্যাংক হিসাব জব্দ / অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net