Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
মাশরাফির বাদ পড়ার কারণ ব্যাখ্যায় যা বললেন নির্বাচকরা

খেলা

টিবিএস রিপোর্ট
04 January, 2021, 05:05 pm
Last modified: 04 January, 2021, 08:11 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 
  • ‘প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলবে, মাথা নোয়াবে না; তামিম ছিল এমন’
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 

মাশরাফির বাদ পড়ার কারণ ব্যাখ্যায় যা বললেন নির্বাচকরা

২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ইনজুরির কারণে অনেক সিরিজই খেলা হয়নি মাশরাফি বিন মুর্তজার। কিন্তু পারফরম্যান্সের কারণে এবারই প্রথম বাদ পড়লেন ওয়ানডের সফলতম এই অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
04 January, 2021, 05:05 pm
Last modified: 04 January, 2021, 08:11 pm
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু (বামে) ও হাবিবুল বাশার সুমন। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের দল ঘোষণার বেশ আগে থেকেই মাশরাফি বিন মুর্তজার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছিল। পুরো ফিট না থেকেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল হাতে আলো ছড়ানোয় মাশরাফির দলে থাকার জোর সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন অনেকেই। কিন্তু সেটা হয়নি। ওয়ানডের সফলতম অধিনায়ককে বাদ দিয়ে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ইনজুরির কারণে অনেক সিরিজই খেলা হয়নি মাশরাফি। কিন্তু পারফরম্যান্সের কারণে এবারই প্রথম বাদ পড়লেন তিনি। মাশরাফির নাম না দেখে স্বভাবতই অনেক প্রশ্ন ছুড়েছেন সাংবাদিকরা। সোমবার দল ঘোষণার সংবাদ সম্মেলনে তাই এই প্রসঙ্গ নিয়েই বেশি কথা বলতে হয়েছে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে।

মাশরাফির বাদ পড়ার কারণে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, 'এখানে সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। কোনো কিছুই গ্যাপ রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, ওর ফিটনেস ট্রেইনার, বোলিং কোচ সবার সঙ্গে আলোচনা হয়েছে। পুরো টিম ম্যানেজমেন্ট, সব বিভাগের সবার সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।'

মূলত নতুনদের জায়গা দিতেই মাশরাফিকে দলে রাখা হয়নি বলে জানালেন প্রধান নির্বাচক। তার ভাষায়, 'টিম ম্যানেজমেন্ট আমাদের অনেক পরিকল্পনা দিয়েছে, আমরাও আমাদের পরিকল্পনা নিয়ে অনেক আলোচনা করেছি। অনেক আলোচনার পরই সিদ্ধান্তে এসেছি। আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।'

'তরুণ ক্রিকেটারদের জায়গা দিতে হবে, ওদেরও সুযোগ দিতে হবে। ২০২১ সালে আমরা নতুনভাবে শুরু করছি, ১০ মাস পরে সবাই কিন্তু নতুন করে শুরু করছে। ১০ মাসে অনেক পিছিয়ে গেছি এই মহামারিতে। সেই হিসেবে আমরা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভালো ক্রিকেট শুরু করতে চাই।' যোগ করেন প্রধান নির্বাচক।

২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে মাশরাফিকে বাদ দিতে হয়েছে বলে জানান মিহাজুল আবেদীন। তিনি বলেন, 'এই সিরিজটা শুরু করছি এখন, এই সিরিজটার কথাই বলি। মাশরাফি ছাড়া এই  সিরিজটা শুরু করছি। ওদিকে নজর রেখেই (২০২৩ বিশ্বকাপ) টিম ম্যানেজমেন্ট আমাদের পরিকল্পনা দিয়েছে ভিশন ২০২৩- এর। ওই ভিশন মাথায় রেখে ম্যানেজমেন্টের সঙ্গে আমরা একসঙ্গে এগোচ্ছি।'

শেষপর্যন্ত মাশরাফিকে বাদ দিলেও এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল বলে জানিয়েছেন মিনহাজুল আবেদীন। প্রধান নির্বাচক বলেন, 'ওর প্রতি আমাদের সম্মান আছে, আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। তারপরও বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফিকে বাদ দিতে হয়েছে।'

আরেক নির্বাচক হাবিবুল বাশারও জানালেন, নতুনদের সুযোগ করে দিতেই মাশরাফিকে বাদ দেওয়া। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, 'মাশরাফি ২০ বছর ধরে আমাদের সার্ভিস দিয়ে আসছে। মাশরাফি কী করেছে, আমরা সবাই জানি। তো ওর সাথে কারো তুলনা আমি করব না। ও সব সময় আমাদের জন্য আইকনিক প্লেয়ার ছিল। বছরের পর বছর সে আমাদের দেশকে সার্ভিস দিয়ে এসেছে।'

'আমাদের প্রধান নির্বাচক বলেছেন, আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। এখনও আমি মনে করি সে ভালো, তবে এক বছর কঠিন হয়ে যাবে, এটাই বাস্তবতা। সেক্ষেত্রে আমরা সামনের দিকে তাকাই, নতুন কাউকে সুযোগ দেই। আমরা মনে হয় না ওর সাথে এখনই কাউকে তুলনা করাটা ঠিক হবে। এটা পরীক্ষা-নিরীক্ষা নয়, সামনের জন্য নতুনদের তৈরি করে দেওয়া।' যোগ করেন হাবিবুল বাশার।

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / মিনহাজুল আবেদীন নান্নু / হাবিবুল বাশার / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 
  • ‘প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলবে, মাথা নোয়াবে না; তামিম ছিল এমন’
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net