Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
চট্টগ্রাম সিটির রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়েও হোল্ডিং ট্যাক্স আদায়ে ঘাটতি ৮১ কোটি টাকা

বাংলাদেশ

মো. মাসুদ
05 July, 2025, 08:45 am
Last modified: 05 July, 2025, 08:44 am

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রাম সিটির রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়েও হোল্ডিং ট্যাক্স আদায়ে ঘাটতি ৮১ কোটি টাকা

মো. মাসুদ
05 July, 2025, 08:45 am
Last modified: 05 July, 2025, 08:44 am

২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় হলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে ৮১ কোটি টাকারও বেশি ঘাটতিতে পড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সংস্থাটির কর্মকর্তারা এই ব্যর্থতার জন্য মূলত রাজনৈতিক প্রভাব এবং প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনীহাকেই দায়ী করছেন।

চসিক সূত্রে জানা গেছে, গত অর্থবছরে হোল্ডিং ট্যাক্স বাবদ আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৯০ কোটি ৩৬ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৩০৯ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার ৭৯ শতাংশ আদায় সম্ভব হয়েছে, ঘাটতি রয়ে গেছে ৮১ কোটি ৭ লাখ টাকা।

শুধু বেসরকারি হোল্ডিং থেকে আদায়ের হার ছিল আরও কম। 

২ লাখ ১৭ হাজার ১৯৫টি বেসরকারি হোল্ডিং থেকে ১৬০ কোটি ৪৮ লাখ টাকা আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে মাত্র ১০৯ কোটি ৯১ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ৬৮ শতাংশ।

বিপরীতে ১ হাজার ৫৩০টি সরকারি হোল্ডিং থেকে রাজস্ব আদায়ের হার ছিল লক্ষ্যমাত্রার ৮৭ শতাংশ। ২২৯ কোটি ৮৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১৯৯ কোটি ৩৬ লাখ টাকা।

এর আগের অর্থবছরে (২০২৩-২৪) হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রার মাত্র ৫৪ শতাংশ অর্জিত হয়েছিল। সেবার ৩৮৪ কোটি ৭৫ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ২০৮ কোটি ৮০ লাখ টাকা।

বকেয়া করের একটি বড় উদাহরণ হলো চট্টেশ্বরী রোডের 'এপিক অঙ্গন' অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এখানকার ৯৯টি ফ্ল্যাটের হোল্ডিং ট্যাক্স বকেয়া ছিল ৮৫ লাখ টাকা। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এর মধ্যে ৫০ লাখ টাকা পরিশোধ করা হলেও এখনো প্রায় ৩৫ লাখ টাকা বকেয়া রয়েছে বলে জানা গেছে।

এপিক অঙ্গনের ম্যানেজার রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নানান কারণে আমাদের  হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা হয়নি। দীর্ঘদিন পরিশোধ না করায় টাকার পরিমাণ বেশি হয়েছে। আমরা ইতিমধ্যেই বকেয়ার বড় অংশ পরিশোধ করেছি। বাকি টাকা আমরা এই মাসের মধ্যে দিয়ে পরিশোধ করব।'

চসিক এলাকায় বর্তমানে ২ লাখ ১৮ হাজার ৭২৬টি হোল্ডিং এবং ১ লাখ ২৬ হাজার ৮৩৪টি ট্রেড লাইসেন্স রয়েছে। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি চসিকের আয়ের গুরুত্বপূর্ণ উৎস। 

চসিকের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে চসিক ৯টি খাত থেকে রাজস্ব আদায় করেছে ৪৫৬ কোটি ৬৮ লাখ টাকা, যা সিটি কর্পোরেশনটির রাজস্ব আদায়ে সর্বোচ্চ রেকর্ড। 

এর মধ্যে পৌরকর বাবদ ৩০৯ কোটি ২৮ লাখ টাকা, ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৬ কোটি ১৮ লাখ টাকা ও ভূমি হস্তান্তর কর ৭৮ কোটি ৮১ লাখ টাকা আদায় করেছে।

এছাড়া বিজ্ঞাপন কর বাবদ ৫৫ লাখ ২২ হাজার টাকা, শপ সাইন ফি বাবদ ৫ কোটি ৪২ লাখ টাকা, প্রমোদ কর বাবদ ১১ লাখ ৬২ হাজার টাকা, যান্ত্রিক যানবাহন ফি বাবদ ৫ লাখ ৫০ হাজার টাকা, অযান্ত্রিক যানবাহন ফি বাবদ ৩ লাখ ৩২ হাজার ১১০ টাকা ও এস্টেট ফি বাবদ ৩৫ কোটি ৬১ লাখ টাকা আদায় হয়েছে। এছাড়া বিবিধ আদায় হয়েছে ৫৯ লাখ ১৬ হাজার টাকা।

এই সাফল্য সত্ত্বেও চসিক কর্মকর্তারা বলছেন, কর প্রদানে সবাই আন্তরিক হলে আদায়ের পরিমাণ আরও অনেক বেশি হতো। 

রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, ৮২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে হোল্ডিং ট্যাক্স বাবদ চসিকের পাওনা ১৮ কোটি ৫৮ লাখ টাকা। এছাড়া চসিকের ৪০টি মার্কেটের ভাড়া বাবদ পাওনা ২০ কোটি টাকা।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা এসএম সরওয়ার কামাল টিবিএসকে বলেন, 'গতবারের তুলনায় এবার আমাদের ট্যাক্স আদায় বেশি হয়েছে। এটি কীভাবে আরো বাড়ানো যায়, আমরা সে লক্ষ্যে কাজ করছি। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো আমরা আইনি প্রক্রিয়ায় সম্পদ ক্রোক করি না। আমরা যথাসাধ্য মানুষকে বুঝিয়ে কর আদায়ের চেষ্টা করি। যাদের বকেয়া থাকে, আমরা তাদের সাথে বারবার যোগাযোগ করি, চিঠি দিই। এমনকি প্রয়োজনে মেয়র স্যারের মাধ্যমে ফোনও দিয়ে থাকি।'

সংশ্লিষ্ট সূত্র বলছে, মানুষ পানি, গ্যাস বিল ও অন্যান্য কর যেভাবে দেন, সেভাবে হোল্ডিং ট্যাক্স দেন না। এছাড়া সিটি কর্পোরেশন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হওয়ায় পাওনাদার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে খুব কমই আইনি ব্যবস্থা নেওয়া হয়। 

এছাড়া নগরের সব জায়গায় সিটি কর্পোরেশনের সুবিধাসমূহ নিশ্চিত করতে না পারাটাও কর আদায়ে অন্যতম প্রতিবন্ধক।

গত ২৩ জুন চসিকের ২০২৫-২৬ অর্থবছরের ২ হাজার ১৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটের ১ হাজার ৪৫ কোটি টাকা নিজস্ব উৎস থেকে আয় করার পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের। আর বাকিটা অনুদান খাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 

ঠিকাদারদের পাওনা, অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক, সড়কবাতির বকেয়া বিদ্যুৎ বিলসহ বর্তমানে চসিকের মোট দেনা ৪০০ কোটি টাকা। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / চট্টগ্রাম সিটি কর্পোরেশন / চসিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • সরকারি দুই সংস্থার টানাপোড়েনে ৮ বছর ধরে বেহাল দশায় চট্টগ্রামের অক্সিজেন–কুয়াইশ সড়ক  
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net