Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান

আন্তর্জাতিক

গালফ নিউজ
22 June, 2025, 09:00 pm
Last modified: 22 June, 2025, 09:17 pm

Related News

  • ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • হরমুজে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, পাল্টা জবাব দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • যে কারণে ‘#১৬৮’ খোদাই করা ল্যাপেল পিন পরে মেক্সিকোর বিশ্বকাপ ভেন্যুতে ইরানি দল

হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা-নীতি নির্ধারণী সংস্থা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এসএনএসসি)।
গালফ নিউজ
22 June, 2025, 09:00 pm
Last modified: 22 June, 2025, 09:17 pm
হরমুজ প্রণালি অতিক্রম করছে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ। ফাইল ছবি: রয়টার্স

মার্কিন বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। রোববার (২২ জুন) দেশটির পার্লামেন্ট এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা-নীতি নির্ধারণী সংস্থা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এসএনএসসি)।

প্রস্তাবটি প্রতীকী হলেও এর রাজনৈতিক তাৎপর্য গভীর। তেহরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হামলাকে 'খোলাখুলি আগ্রাসন' হিসেবে বর্ণনা করার পর দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর পাল্টা জবাব দেওয়ার চাপ বাড়তে থাকে।

ইরানি সংসদ মজলিশের সদস্যদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো জানিয়েছে, 'প্রণালী বন্ধে অনুমোদন দিতে সংসদ সদস্যরা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ভোট দিয়েছেন।' এখন বিষয়টি এসএনএসসির পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। সংস্থাটি জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের সমন্বিত বিমান হামলার পরপরই এই পদক্ষেপ নেওয়া হলো। হামলায় ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনায় মারাত্মক ক্ষতি হয়েছে।

আরব উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালী বৈশ্বিক তেলের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ এই পথেই হয়ে থাকে। ফলে এতে যেকোনো ধরনের বিঘ্ন ঘটলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষত চীন, ভারত এবং ইউরোপের মতো বড় তেল আমদানিকারক দেশগুলোর ওপর এর প্রভাব পড়বে ব্যাপকভাবে।

এদিকে, এই ঘোষণার পরপরই রোববার দুপুরে বিশ্ববাজারে তেলের দাম হু-হু করে বাড়তে শুরু করে। ব্রেন্ট ক্রুডের দাম ৯ শতাংশেরও বেশি বেড়ে যায়। ২০২২ সালের শেষের দিকের পর থেকে এটিই সর্বোচ্চ।

তবে ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, এই ভোট মানেই সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ হচ্ছে না। বরং এটি প্রতিরক্ষামূলক কৌশলের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিচ্ছে।

পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য মোহাম্মদ হাসান আসফারি বলেন, 'বিদেশি আগ্রাসনের জবাবে ইরানের স্পষ্ট একটি বিকল্প হলো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। আমরা সঠিক সময়েই কাজ করব।'

এই অনুমোদন নিয়ে হোয়াইট হাউস থেকে সরাসরি কোনো মন্তব্য না আসলেও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ওই অঞ্চলে বাণিজ্য চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালী / ইরান / ইরানে ইসরায়েলের হামলা / উপসাগরীয় দেশ / মার্কিন যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • হরমুজে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, পাল্টা জবাব দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • যে কারণে ‘#১৬৮’ খোদাই করা ল্যাপেল পিন পরে মেক্সিকোর বিশ্বকাপ ভেন্যুতে ইরানি দল

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net