Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মেয়রের শপথ পড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাইলেন ইশরাক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2025, 12:15 pm
Last modified: 15 June, 2025, 12:16 pm

Related News

  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক

মেয়রের শপথ পড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাইলেন ইশরাক

ইশরাক হোসেন বলেন, ‘সরকারের উপর সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আদালতের রায় অনুযায়ী আমাকে শপথ পড়ানো। আমাকে শপথ না পড়িয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া সংবিধান লঙ্ঘন করেছেন।’
টিবিএস রিপোর্ট
15 June, 2025, 12:15 pm
Last modified: 15 June, 2025, 12:16 pm
নগরভবনে আন্দোলনে যোগ দিয়েছেন ইশরাক হোসেন। ছবি: টিবিএস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ার অনুমতি দিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাইলেন ইশরাক। 

রবিবার সকাল ১১ টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আন্দোলনরত ইশরাক সমর্থকদের সাথে উপস্থিত হয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন একথা বলেন।

ইশরাক বলেন, 'আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। প্রধান ফটকের তালা খুলবো না তবে জরুরি সেবা জন্ম নিবন্ধন, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। তবে কোনো উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত কোনো বিভাগ চালু হবে না। আমরা চাই না নগরবাসীর অসুবিধা হোক। তবে নগর ভবনের যে এই অচলাবস্থা এর জন্য সম্পূর্ণ দায়ী স্থানীয় সরকার ও তার সচিবরা।'

ইশরাক হোসেন বলেন, 'সরকারের উপর সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আদালতের রায় অনুযায়ী আমাকে শপথ পড়ানো। আমাকে শপথ না পড়িয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া সংবিধান লঙ্ঘন করেছেন।'

তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন যখন আমার বিষয়টি নিয়ে আগাচ্ছিল তখন এনসিপি নামক একটি দলের কিছু লোক নির্বাচন কমিশনের সামনে গিয়ে মব সৃষ্টি করলো। তখন থেকে নির্বাচন কমিশন দায় এড়িয়ে যাচ্ছে। তাদের পছন্দমতো না হলে মব সৃষ্টি করে।'

সাবেক সচিব ও 'আমরা ঢাকাবাসী'র সমন্বয়ক মশিউর রহমান বলেন, "আমরা নগর ভবনে আসিফকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।"

ইশরাক হোসেন বলেন, আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মেয়র হিসেবে আমাকে বসতে দিবে না। 

ইশরাক বলেন, "শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এই মামলার রায়েই প্রমাণিত হয়েছে।" 

তিনি বলেন, সরকারকে দ্রুত এই বিষয়টি সমাধান করতে হবে। নগরভবনে নাগরিকদের জরুরি সেবা চালু থাকবে। আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন ইশরাক হোসেন।

Related Topics

টপ নিউজ

ইশরাক হোসেন / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / মেয়র / শপথ / প্রধান উপদেষ্টা / হস্তক্ষেপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net