Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 June, 2025, 01:15 pm
Last modified: 12 June, 2025, 01:30 pm

Related News

  • জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা বলেন, 'ভারতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন।'
টিবিএস রিপোর্ট
12 June, 2025, 01:15 pm
Last modified: 12 June, 2025, 01:30 pm
ছবি: টিবিএস

তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, 'উনি বাংলাদেশের নাগরিক। ইচ্ছা করলেই যেকোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি যখন ইচ্ছা করবেন, তখনই দেশে ফিরবেন।'

বৃহস্পতিবার (১২ মে) গাজীপুর মহানগরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সকাল ১১টার দিকে উপদেষ্টা সালনা হাজরা থানায় পৌঁছে সাংবাদিকদের প্রথমে মাস্ক প্রদান করেন। এরপর তিনি সালনা হাইওয়ে থানার কার্যক্রম পরিদর্শন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'ভারতের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন।'

তিনি আরও বলেন, 'যদি কোনো বাংলাদেশি নাগরিক ভারতের ভেতরে থাকে, আমরা তাকে প্রপার চ্যানেলের মাধ্যমে গ্রহণ করব। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ নিয়ম অনুসরণ না করে রাস্তাঘাটে বা জঙ্গলে ছেড়ে দিচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন। এ বিষয়ে ভারতীয় হাইকমিশনারকেও জানিয়েছি।'

পুশ ইন করা ব্যক্তিদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'তাদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা করা হচ্ছে।'

থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। আমরা যেটা বলি, সেটা পুরোটা দেবেন। খণ্ডিত রিপোর্ট পার্শ্ববর্তী দেশের স্বার্থে ব্যবহৃত হয় এবং তারা এসব ভিত্তিতে মিথ্যা প্রচার চালায়। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ বক্তব্য তুলে ধরবেন।

উপস্থিত সাংবাদিকরা এ ব্যাপারে উপদেষ্টাকে আশ্বস্ত করেন। 

এরপর উপদেষ্টা সাংবাদিকদের অনুরোধ করে বলেন, 'আমি আপনাদের যেসব মাস্ক দিলাম, সেগুলো পকেটে নয়, নাকে ব্যবহার করুন। এবং অন্যদেরও মাস্ক ব্যবহারে উৎসাহিত করুন।'

পলিথিন ব্যবহারের বিরুদ্ধেও জনমত গড়ার আহ্বান জানান তিনি। বলেন, 'আপনারা নিজেরা পলিথিন বর্জন করুন এবং সবাইকে তা করতে উৎসাহিত করুন।'

পরে তিনি গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বিজিবি-৬৩ ব্যাটালিয়নের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি বিজিবির কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং একটি গাছের চারা রোপণ করেন।

এরপর উপদেষ্টা গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃষি বিভাগের একটি প্রকল্প পরিদর্শনে যান।

এসময় উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / তারেক রহমান / দেশে ফেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net