Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
প্রাগৈতিহাসিক কুমিরের সন্ধান মিললো অস্ট্রেলিয়ায়

অফবিট

23 December, 2020, 04:40 pm
Last modified: 23 December, 2020, 04:45 pm

Related News

  • খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল

প্রাগৈতিহাসিক কুমিরের সন্ধান মিললো অস্ট্রেলিয়ায়

প্রায় ৫৩ লাখ ৩০ হাজার- ২৫ লাখ ৮০ হাজার বছর পূর্বে পৃথিবীতে বিচরণ ছিল প্রানীটির।
23 December, 2020, 04:40 pm
Last modified: 23 December, 2020, 04:45 pm
নতুন সন্ধান পাওয়া প্রাগৈতিহাসিক যুগের প্রাণীটির নাম দেয়া হয়েছে 'জলাভূমির রাজা'

অস্ট্রেলিয়ায় প্রাগৈতিহাসিক যুগের কুমিরের নিদর্শন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। তারা এ প্রজাতির কুমিরের নাম দিয়েছেন 'জলাভূমির রাজা'। 

গত সোমবার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে ১৬ ফুটের (৫ মিটার) বেশি উচ্চতার পালুডিরেক্স ভিনসেন্টি (Paludirex vincenti) নামের প্রাণীটির রাজত্ব ছিল।  

বিশ্ববিদ্যালয়টির স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের পিএইচডি গবেষক জরগো রিসতেভস্কি পিয়ারজে জার্নালে প্রকাশিত গবেষণাটিতে জানান, প্রায় ৫৩ লাখ ৩০ হাজার- ২৫ লাখ ৮০ হাজার বছর পূর্বে পৃথিবীতে বিচরণ ছিল প্রানীটির। ১৯৮০'র দশকে চিনচিলা নামের এক শহরের কাছে খুঁজে পাওয়া জীবাশ্ম থেকে বৃহদাকায় কুমিরটির অস্তিত্ব শনাক্ত করেছেন গবেষকরা।  

প্রাগৈতিহাসিক প্রানীটির মাথার খুলির জীবাশ্ম খুঁজে পাওয়া জেফ ভিনসেন্টের নামে কুমিরটির নামকরণ করা হয়েছে। নামের প্রথম অংশ পালুডিরেক্স একটি লাতিন শব্দ যার অর্থ 'জলাভূমির রাজা'। 

মানুষের উচ্চতার সাথে পালুডিরেক্স ভিনসেন্টির তুলনা

রিসতেভস্কি জানান, "প্রাণীটি প্রভাবশালী কুমিরের একটি প্রজাতি। এর মাথার খুলির জীবাশ্ম প্রায় ৬৫ সেন্টিমিটার লম্বা, একারণেই প্রাণীটির উচ্চতা অন্তত ৫ মিটার ছিল বলে আমরা ধারণা করছি।" 

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের 'ক্রোকোডাইলাস পোরোসাস' (Crocodylus porosus) নামের বর্তমানে জীবিত সর্ববৃহৎ কুমিরটি প্রায় একই উচ্চতার বলেও জানান তিনি। 

মাথার খুলির জীবাশ্ম পরীক্ষা করেই প্রাণীটির অস্তিত্ব শনাক্ত করেছেন গবেষকরা

অস্ট্রেলিয়া অঞ্চলের সেসময় অন্যতম শিকারী প্রাণী ছিল এই জলাভূমির রাজা হিসেবে পরিচিত পাওয়া কুমিরটি, সেসময় প্রানীটি প্রাগৈতাহাসিক আরেকটি প্রাণী 'মারসুপিয়ালস' শিকার করতো বলেও জানানো হয় বিবৃতিতে। 

অস্ট্রেলিয়ায় এখনো 'ক্রোকোডাইলাস পোরোসাস' (Crocodylus porosus) ও 'ক্রোকোডাইলাস জনস্টোনি (Crocodylus johnstoni) নামের দুটি প্রজাতির কুমির দেখা যায়। পালুডিরেক্স ভিনসেন্টি কেন বিলুপ্ত হয়ে গেছে এব্যাপারটি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। 

ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের বায়োলজিক্যাল সায়েন্সের প্রভাষক স্টিভ সালিসবারি জানান, "প্রাণীটি অন্য প্রজাতির সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কিনা তা এখনো নিশ্চিতভাবে বলা কঠিন। জলবায়ু পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তনও প্রাণীটির বিলুপ্তির কারণ হতে পারে। আমরা দুটি সম্ভাবনাই খতিয়ে দেখছি।" 

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে দুর্গম পর্যটন অঞ্চলে ১৪.৪ ফুট (৪.৪ মিটার) উচ্চতার ক্রোকোডাইলাস পোরোসাস প্রজাতির লোনা পানির কুমিরের দেখা মেলে। 

  • সূত্র: সিএনএন 

Related Topics

টপ নিউজ

প্রাগৈতিহাসিক কুমির / কুমির / অস্ট্রেলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু
  • সরিয়ে নেওয়া হলো খানজাহান আলী মাজারের শিশুমৃত্যুর জন্য দায়ী কুমিরটিকে
  • প্রতি হেক্টরে হাজার হাজার ইঁদুর, নষ্ট করছে ফসল, হানা দিচ্ছে বাড়িতে: নাজেহাল অস্ট্রেলিয়ার কৃষকেরা
  • ব্র্যান্ড ‘টক্সিক’ হয়ে উঠেছে, তাই অস্ট্রেলিয়ার প্রথম ট্রাম্প টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাতিল

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net