Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
নির্বাচন কমিশনে পৌঁছেছে ইশরাকের শপথ বিষয়ক আদালতের আদেশের কপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 June, 2025, 10:30 pm
Last modified: 01 June, 2025, 10:34 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  

নির্বাচন কমিশনে পৌঁছেছে ইশরাকের শপথ বিষয়ক আদালতের আদেশের কপি

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে পরাজিত করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হন।
টিবিএস রিপোর্ট
01 June, 2025, 10:30 pm
Last modified: 01 June, 2025, 10:34 pm
ইশরাক হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের বিষয়ে আদালতের আদেশের কপি নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছে।

রোববার (১ জুন) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ বলেন, 'ইশরাক হোসেনের বিষয়ে আদালতের আদেশ হাতে পেয়েছি। এখন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।'

তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্দেশনা পাওয়া গেলে বিষয়টি কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে। সোমবার এ নিয়ে বৈঠক হতে পারে এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে পরাজিত করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হন।

তবে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইসির পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়।

গেজেট প্রকাশের পর ১৪ মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণের বাসিন্দা ও আইনজীবী মো. মামুনুর রশিদ, যাতে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়।

রিট আবেদনের বিরুদ্ধে আন্দোলনে নামে ইশরাকের সমর্থকরা। এর ফলে দুই সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে পড়ে নগর ভবন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় 'আইনি জটিলতার' কথা বলে এখনো শপথ অনুষ্ঠান আয়োজন করেনি। এ অবস্থায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক।

২২ মে হাইকোর্ট মামুনুর রশিদের রিট খারিজ করে দেয়। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে জানায়, আবেদনকারীর এ ধরনের রিট করার এখতিয়ার নেই।

পরে ওই আদেশের বিরুদ্ধে ২৬ মে আপিল বিভাগে আবেদন করেন মামুনুর রশিদ। শুনানি শেষে আপিল বিভাগ পর্যবেক্ষণসহ আবেদনটি নিষ্পত্তি করে দেয়।

এই আদেশের কপিই এখন ইসির হাতে রয়েছে, যার ভিত্তিতে ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্তের দিকে এগোচ্ছে কমিশন।
 
Related Topics

টপ নিউজ

ইশরাক হোসেন / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / মেয়র / ডিএসসিসি / আদালতের রায় / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • অব্যবস্থাপনার দায়ে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা  

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net