Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
জানুয়ারি থেকে ১,০০০-এর বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 May, 2025, 02:55 pm
Last modified: 30 May, 2025, 03:19 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত

জানুয়ারি থেকে ১,০০০-এর বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের অভিযানের পরিপ্রেক্ষিতে এই তথ্য সামনে এলো। এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন নিয়ে ভারত সঠিক কাজটাই করবে।’
টিবিএস ডেস্ক
30 May, 2025, 02:55 pm
Last modified: 30 May, 2025, 03:19 pm
ফেব্রুয়ারিতে একটি মার্কিন সামরিক ফ্লাইটে শতাধিক ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে এক হাজারের বেশি ভারতীয় নিজ দেশে ফিরেছেন বা ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি'র।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ভারতীয়দের মধ্যে প্রায় ৬২ শতাংশই বাণিজ্যিক বিমানে দেশে ফিরেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের অভিযানের পরিপ্রেক্ষিতে এই তথ্য সামনে এলো। এর আগে ট্রাম্প বলেছিলেন, 'অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন নিয়ে ভারত সঠিক কাজটাই করবে।'

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র একটি সামরিক বিমানে একশ-র বেশি ভারতীয়কে ফেরত পাঠায়। সে সময় কিছু অভিবাসীকে হাতকড়া পরিয়ে আনা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, 'অভিবাসন ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।' তিনি জানান, কাউকে ফেরত নেওয়ার আগে ভারত সরকার তার নাগরিকত্ব যাচাই করে।

মোট ১৮ হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে এই মাসেই ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্রে অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করলে ফেরত পাঠানো হতে পারে। এমনকি যারা বৈধভাবে প্রবেশ করেছেন, তাদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

শিক্ষার্থী ভিসা সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের হালনাগাদ নীতির বিষয়েও কথা বলেন জয়সওয়াল। নতুন এই নীতির প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাওয়া ভারতীয় শিক্ষার্থীদের ওপর।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানায়, বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ঘনিষ্ঠভাবে পর্যালোচনার পরিকল্পনা থাকায় নতুন ভিসা সাক্ষাৎকার নির্ধারণ আপাতত স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, 'ভিসা দেওয়া একটি সার্বভৌম রাষ্ট্রের অধিকার। তবে আমরা আশা করি, ভারতীয় শিক্ষার্থীদের আবেদন যোগ্যতার ভিত্তিতে বিবেচনা করা হবে এবং তারা সময়মতো পড়াশোনা শুরু করতে পারবে।'

তিনি আরও জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ভারত থেকে প্রায় ৩ লাখ ৩০ হাজার শিক্ষার্থী গেছেন, যা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীর সবচেয়ে বড় উৎস।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা নতুন ভিসা নীতির অংশ হিসেবে 'চীনা শিক্ষার্থীদের ভিসা কঠোরভাবে বাতিল করার কাজ করছে—বিশেষ করে যাদের চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক আছে বা যারা গুরুত্বপূর্ণ বিষয়ে পড়ছেন।'

Related Topics

টপ নিউজ

প্রত্যাবাসন / ভারতীয় / অবৈধ অভিবাসী / যুক্তরাষ্ট্র / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net