Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ঈদের ছুটি বৃদ্ধি ও কর্মকর্তার পদত্যাগের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
19 May, 2025, 12:10 pm
Last modified: 19 May, 2025, 12:12 pm

Related News

  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ

ঈদের ছুটি বৃদ্ধি ও কর্মকর্তার পদত্যাগের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের সড়ক অবরোধ

উপজেলার পূর্ব মৌচাক এলাকার জালো নিটিং লিমিটেড কারখানার শ্রমিকরা ঈদের ছুটি ১২ দিন এবং কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে গত রোববার সকাল থেকে বিক্ষোভ শুরু করে।
এম. আসাদুজ্জামান সাদ
19 May, 2025, 12:10 pm
Last modified: 19 May, 2025, 12:12 pm
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনীর অভিযান। ছবি: টিবিএস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি পোষাক তৈরি কারখানার ঈদের ছুটি বৃদ্ধি ও কয়েক কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে কর্তৃপক্ষ কারখানা দুইদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

আজ সোমবার (১৯ মে) সকাল ৮ টা থেকে কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকায় শ্রমিকরা ওই আন্দোলন করে। পরে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পূর্ব মৌচাক এলাকার জালো নিটিং লিমিটেড কারখানার শ্রমিকরা ঈদের ছুটি ১২ দিন এবং কয়েকজন কর্মকর্তার পদত্যাগের দাবিতে গত রোববার সকাল থেকে বিক্ষোভ শুরু করে। ওইদিন শ্রমিকরা কিছু সময় আন্দোলন করে ফিরে যায়। সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানার সামনে বন্ধের নোটিশ টাঙানো হয়েছে। 

নোটিশে লেখা রয়েছে, 'জালো নিটিং লিমিটেডের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯ মে থেকে ২০ মে মঙ্গলবার পর্যন্ত দুইদিন সবেতনে সাধারণ ছুটি হিসাবে কারখানা বন্ধ থাকবে। আগামী ২১ মে হতে কারখানার কার্যক্রম যথারীতি চলবে।'

কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠে। পরে সকাল ৮ টা থেকে শ্রমিকরা মৌচাক- ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময়ে ওই সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে ওই সড়কে যাতায়াতকারীরা। 

খবর পেয়ে সকাল ৯ টার দিকে শিল্প, থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এর পরেও শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে সকাল পৌনে ১০ টা থেকে ওই আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সেলিম বলেন, শ্রমিকরা ছুটি বৃদ্ধি ও কয়েক কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে এবং মৌচাক ফুলবাড়িয়া সড়কে অবরোধ সৃষ্টি করে। পরে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Related Topics

টপ নিউজ

কালিয়াকৈর / সড়ক অবরোধ / শ্রমিক / পোশাক কারখানা / সাধারণ ছুটি ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • বাসে বাড়তি ভাড়া দাবির প্রতিবাদে চট্টগ্রাম ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net