Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
নাসুমকে মারতে উদ্যত হওয়ায় শাস্তি পেলেন মুশফিক 

খেলা

টিবিএস রিপোর্ট
15 December, 2020, 03:55 pm
Last modified: 15 December, 2020, 04:09 pm

Related News

  • ইরান যুদ্ধে পাশে না থাকায় ন্যাটোভুক্ত কিছু দেশকে ‘শাস্তি’ দেয়ার কথা ভাবছেন ট্রাম্প
  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • নির্বাচনি প্রচারণায় পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি ব্যানার, ড্রোন, এআই-এর ব্যবহার নিষিদ্ধ
  • শাস্তি নাকি নিষ্ঠুরতা? রাজধানীর স্কুলে শিশু নির্যাতনের ভিডিও নিয়ে উদ্বেগ
  • বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে কঠোর শাস্তি: ডিএমপি

নাসুমকে মারতে উদ্যত হওয়ায় শাস্তি পেলেন মুশফিক 

নাসুম আহমেদের কাছে এটা খেলার অংশ মনে হলেও মুশফিকের আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করেছেন ম্যাচ রেফারি। যে কারণে মুশফিককে জরিমানা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 December, 2020, 03:55 pm
Last modified: 15 December, 2020, 04:09 pm

নাসুম আহমেদকে মারতে উদ্যত হওয়ার ঘটনায় চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে মুশফিকুর রহিমকে। পরদিন সকালেই ভুল স্বীকার করে ক্ষমা চান বেক্সিমকো ঢাকার অধিনায়ক। নাসুমের কাছেও মাফ চেয়েছেন বলে ফেসবুক পোস্টে জানান মুশফিক। কিন্তু যার সঙ্গে এই ঘটনা, সেই নাসুম অবশ্য বলেছেন এটা খেলারই অংশ। এই ঘটনায় মুশফিকের মাফ চাওয়ার প্রশ্নই আসে না।

নাসুমের কাছে এটা খেলার অংশ মনে হলেও মুশফিকের আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করেছেন ম্যাচ রেফারি। যে কারণে মুশফিককে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন মুশফিক। যা লেভেল- এক মাত্রার অপরাধ। ফলে তার আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। মুশফিকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের রিপোর্ট করেন অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল, মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান। 

অভিযোগের ভিত্তিতে মুশফিকের শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। মুশফিক নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

ঘটনার পরদিন মঙ্গলবার সকালে নিজের ভুল স্বীকার করে মুশফিক ফেসবুকে লেখেন, ''কালকের ম্যাচের ঘটনার জন্য প্রথমত আমি আমার ভক্ত ও সমর্থকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে চাই। ম্যাচের পরই আমার সতীর্থ নাসুমের কাছে আমি ক্ষমা চেয়েছি।'

মুশফিক তার পোস্টে আরও লেখেন, 'দ্বিতীয়ত, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি সব সময় মনে রাখি যে, আমি একজন মানুষ এবং আমি যে অঙ্গভঙ্গি দেখিয়েছি, তা মোটেও গ্রহণযোগ্য ছিল না। ইনশা আল্লাহ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, ভবিষ্যতে মাঠ বা মাঠের বাইরে এর পুনরাবৃত্তি হবে না, আল্লাহ সবার মঙ্গল করুন।' 

অনাকাঙিক্ষত এই ঘটনাটি সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে ঘটে। বরিশালের ইনিংসের ১৩তম ওভারে নাসুমের বলে বড় ছক্কা মারেন বরিশালের আফিফ হোসেন। এই ছক্কা হজম করায় নাসুমের ওপর বিরক্তই হন মুশফিক, তার শারীরিক ভাষাই সেটা বলে দিচ্ছিল। পরের বলে আফিফ মিড-উইকেটে বল পাঠিয়ে এক রান নেন। একসঙ্গে বল কুড়িয়ে আনতে যান নাসুম ও মুশফিক। বল কুড়ালেও উইকেটে না মেরে নাসুমকে মারার জন্য উদ্যত হন মুশফিক! 

এখানেই শেষ নয়, ১৭তম ওভারের খেলা চলছিল। পেসার শফিকুল ইসলামের বলে আফিফ শর্ট ফাইন লেগে ক্যাচ তোলেন। ক্যাচ ধরতে ছুটে যান মুশফিক, নাসুমও চেষ্টা করেন ক্যাচটি নিতে। মুশফিক এগিয়ে থাকায় শেষ মুহূর্তে নাসুম দাঁড়িয়ে যান, অধিনায়ককে ক্যাচ নেওয়ার সুযোগ দেন। এবারও নাসুমের ওপর ক্ষিপ্ত হন মুশফিক। ক্যাচটি ধরে মুশফিক আবারও একই ভঙ্গিতে নাসুমকে মারার জন্য এগিয়ে যান। ক্ষিপ্ত মুশফিককে হাত দিয়ে ফেরানোর চেষ্টা করেন নাসুম।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / শাস্তি / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ইরান যুদ্ধে পাশে না থাকায় ন্যাটোভুক্ত কিছু দেশকে ‘শাস্তি’ দেয়ার কথা ভাবছেন ট্রাম্প
  • আইন মন্ত্রণালয়ের আদেশ: সকাল ৯টার মধ্যে কর্মকর্তারা অফিসে না আসলে শাস্তিমূলক ব্যবস্থা
  • নির্বাচনি প্রচারণায় পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি ব্যানার, ড্রোন, এআই-এর ব্যবহার নিষিদ্ধ
  • শাস্তি নাকি নিষ্ঠুরতা? রাজধানীর স্কুলে শিশু নির্যাতনের ভিডিও নিয়ে উদ্বেগ
  • বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে কঠোর শাস্তি: ডিএমপি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net