Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
জুন নাগাদ বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবির থেকে ৩৫০ কোটি ডলার পাবে বাংলাদেশ: গভর্নর

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
14 May, 2025, 04:30 pm
Last modified: 14 May, 2025, 05:10 pm

Related News

  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

জুন নাগাদ বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবির থেকে ৩৫০ কোটি ডলার পাবে বাংলাদেশ: গভর্নর

আজ বুধবার (১৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এসময় তিনি আজ থেকেই বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার চালুর ঘোষণাও দেন, যা আইএমএফের অন্যতম শর্ত ছিল।  
সাইফুদ্দিন সাইফ
14 May, 2025, 04:30 pm
Last modified: 14 May, 2025, 05:10 pm
গভর্নর আহসান এইচ মনসুর। ইলাস্ট্রেশন: টিবিএস

বহুপাক্ষিক ঋণদাতাদের থেকে জুন নাগাদ আরো ৩৫০ কোটি ডলারের ঋণ পাবে বাংলাদেশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এসব ঋণ দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আজ বুধবার (১৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান। এসময় তিনি আজ থেকেই বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার চালুর ঘোষণাও দেন, যা আইএমএফের অন্যতম শর্ত ছিল।  

মোট ঋণের মধ্যে আইএমএফ ছাড় করবে ১৩০ কোটি ডলার।

ড. মনসুর বলেন, ব্যাংকগুলোকে আজকের সভায় বাজারভিত্তিক বিনিময় হার সম্পর্কে জানানো হয়েছে। তবে 'বড় অঙ্কের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন হলে হস্তক্ষেপ করবে।'

এ ছাড়া একটি ব্যান্ড এক্সচেঞ্জ রেট থাকবে যা প্রকাশ করা হবে না।

আইএমএফ আরো নমনীয় বৈদেশিক মুদ্রার বিনিময় হার চালুর শর্ত দিয়েছিল বাংলাদেশকে। যা এত তাড়াতাড়ি বাস্তবায়নে যেতে চায়নি বাংলাদেশ ব্যাংক। এনিয়ে ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে দেখা দেয় অচলাবস্থা। বাংলাদেশ ব্যাংকের সাথে এনিয়ে বৈঠকও করে আইএমএফ। এরপর গত ১৩ মে আইএমএফের সাথে চূড়ান্ত সমঝোতা হয় কেন্দ্রীয় ব্যাংকের।

এবিষয়ে গভর্নর বলেন, 'আইএমএফের সঙ্গে করা চুক্তিতে তারা আমাদের বলেছিল, এক্সচেঞ্জ রেট (বিনিময় হার) বাজারভিত্তিক করার জন্য। তবে সে সময় আমাদের বাজার প্রস্তুত না থাকায় আমরা সেটি বাস্তবায়ন করিনি।'

বাজারে ডলারের তারল্য থাকার কারণে নতুন বিনিময় হার— বিদ্যমান হারের কাছাকাছিই থাকবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর।

এখন জুনের মধ্যেই আইএমএফ ১৩০ কোটি ডলার ছাড় করবে। । এর আগে, 'ক্রলিং পেগ' ব্যবস্থার মাধ্যমে বিনিময় হারে নমনীয়তা বাস্তবায়ন নিয়ে মতবিরোধ থাকার কারণে এই অর্থ ছাড়ে বিলম্ব হচ্ছিল।

এর সঙ্গে আরও প্রায় ২০০ কোটি ডলার বাজেট সহায়তা আসবে বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, জাপান এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে।

২০২৩ সালে আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে। এ পর্যন্ত তিন কিস্তিতে মোট ২৩০ বিলিয়ন ডলার ছাড় করেছে সংস্থাটি। 

Related Topics

টপ নিউজ

ঋণ / এডিবি / বিশ্বব্যাংক / আইএমএফ / গভর্নর ড. আহসান এইচ মনসুর / বাংলাদেশ ব্যাংক / বৈদেশিক ঋণ / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সিএসআর ফান্ড থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নৈতিকভাবে ঠিক ছিল মনে করি: আহসান এইচ মনসুর
  • সহায়তার আর্জি জানাচ্ছে দেশের অর্থনীতি
  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net