Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ঈদুল আজহা: ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2025, 07:55 pm
Last modified: 08 May, 2025, 08:40 pm

Related News

  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক

ঈদুল আজহা: ২১ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রতি ব্যক্তি একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং তা অফেরতযোগ্য। স্ট্যান্ডিং টিকিট (অতিরিক্ত ২৫ শতাংশ) যাত্রার দিন স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে, অনলাইনে নয়।
টিবিএস রিপোর্ট
08 May, 2025, 07:55 pm
Last modified: 08 May, 2025, 08:40 pm
ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২১ মে থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, যা চলবে ২৭ মে পর্যন্ত। এই সময়ে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, পূর্বাঞ্চলের (ঢাকা, সিলেট ও চট্টগ্রাম) ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত, আর পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা) টিকিট দুপুর ২টার পর বিক্রি হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত। ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন বিবেচনায় নিয়ে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন যে দিনের ট্রেন চলবে তার ঠিক ১০ দিন আগে সেই দিনের টিকিট বিক্রি হবে। ২১ মে বিক্রি হবে ৩১ মে'র টিকিট, ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট—এভাবে ধারাবাহিকভাবে শেষ দিন ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট। ঈদের দিনের (৭ জুন) ট্রেন চলাচল চাঁদ দেখার পর নির্ধারণ করা হবে।

প্রতি ব্যক্তি একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং তা অফেরতযোগ্য। স্ট্যান্ডিং টিকিট (অতিরিক্ত ২৫ শতাংশ) যাত্রার দিন স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে, অনলাইনে নয়।

রেলওয়ে জানায়, ঈদে ঢাকা থেকে প্রতিদিন ৪৩টি আন্তনগর ট্রেন চলবে, যেগুলোর মোট আসনসংখ্যা ৩৩ হাজার ৩১৫টি।

থাকবে বিশেষ ট্রেন ও পশুবাহী ট্রেনের ব্যবস্থা

ঈদে পশুবাহী 'ক্যাটল স্পেশাল' ট্রেন ছাড়াও ১০টি যাত্রীবাহী বিশেষ ট্রেন চলবে বিভিন্ন রুটে। ঈদের দিন শোলাকিয়ায় ঈদগাহগামী চারটি ট্রেন চলবে ভৈরব ও ময়মনসিংহ থেকে।

'ক্যাটল স্পেশাল' ট্রেনের প্রথমটি ২ জুন বিকেল ৫টায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ছাড়বে। দ্বিতীয়টি ইসলামপুর থেকে ছাড়বে দুপুর ৩টা ৪০ মিনিটে। তৃতীয় ট্রেনটি ৩ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এছাড়া, ৩ জুন থেকে ঈদ পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হবে। অতিরিক্ত যাত্রী সামলাতে পাহাড়তলী থেকে ২৯টি মিটারগেজ ও সৈয়দপুর থেকে ১৫টি ব্রডগেজ কোচ সংযুক্ত করা হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন সময়মতো পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষে বিশেষ পর্যবেক্ষণ সেল গঠন এবং কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়া হবে।
 
Related Topics

টপ নিউজ

ঈদুল আজহা / কোরবানির ঈদ / ট্রেনের অগ্রিম টিকিট / অনলাইন টিকিট বিক্রি / ট্রেন টিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net