Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
পলাতক আসামীও পেলেন রেমিট্যান্স পদক

অর্থনীতি

রেজাউল হক কৌশিক
07 October, 2019, 10:05 pm
Last modified: 10 October, 2019, 12:10 am

Related News

  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

পলাতক আসামীও পেলেন রেমিট্যান্স পদক

শাহজাহান বাবলু বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে সিআইডির খাতায় তিনি একজন পলাতক আসামি...
রেজাউল হক কৌশিক
07 October, 2019, 10:05 pm
Last modified: 10 October, 2019, 12:10 am

নাম শাহজাহান বাবলু। থাকেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। নিজের ফেসবুক পেইজে পরিচয় হিসেবে দেওয়া আছে ‘এসবি পুণ্য গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবস্থাপনা পরিচালক তিনি। প্রতিষ্ঠানটির অফিসের ঠিকানা হিসেবে দেওয়া আছে রাজধানীর মাতুয়াইল।

শাহজাহান বাবলু বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে সিআইডির খাতায় তিনি একজন পলাতক আসামি।

সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন। যদিও শাহজাহান বাবলু নিজে অনুষ্ঠানে উপস্থিত হননি। তার পক্ষে একজন প্রতিনিধি অর্থমন্ত্রীর কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

এর আগে অর্থমন্ত্রী এ ব্যবসায়ীরা বিরুদ্ধে কথা বলেছিলেন। সেসময় অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, “শাহজাহান বাবলু যে-ই হোন, যত শক্তিশালীই হোন, তার বাড়ি যেখানেই হোক, তিনি যদি আমার পরিবারের সদস্যও হন, তবু তাকে আইনি প্রক্রিয়ায় আসতে হবে। তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা দেখতে পাবেন।”

এর আগেও ভুয়া কাগজপত্র দিয়ে তিনি বিভিন্ন পুরস্কার ও পদক হাতিয়ে নিয়েছেন। এমনকি তার ঝুলিতে রয়েছে ‘জাতীয় মৎস্য পদক-২০১৪’ স্বর্ণপদক, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নেন তিনি। 

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছ থেকে সমাজসেবায় আন্তর্জাতিক বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক নিয়েছেন তিনি।

এ বিষয়ে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, শাহজাহান বাবলুর নামে সিআইডিতে মানি লন্ডারিংয়ের মামলা রয়েছে। এ বিষয়ে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। সেসময় শাহজাহান বাবলুকে পাওয়া যায়নি।

“যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা নিম্ন পর্যায়ের কর্মকর্তা। তাদের থেকে যে তথ্য পাওয়া গেছে এবং আমাদের কাছে যেসব তথ্য রয়েছে সেগুলো নিয়ে মামলা চলছে। মানি লন্ডারিংয়ের মামলা অনেক বেশি তথ্যভিত্তিক হতে হয়। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে আমরা চিঠি দিয়ে তাদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছি।”

শাহজাহান বাবলুর বিরুদ্ধে সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আর এ অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে তার সত্যতাও পায় সংস্থাটি।

শাহজাহান বাবলু তারই আরেক প্রতিষ্ঠান এসবি এক্সিমের মাধ্যমে মাটির তৈরি টেরাকোটা টাইলস রপ্তানি করেন। কিন্তু সেই রপ্তানির বিপরীতে ২০০ কোটি টাকা দেশে ফেরত আসছে না। অবশ্য ওই রপ্তানি বিল বাংলাদেশ কমার্স ব্যাংকের দিলকুশা শাখা ১৯০ কোটি টাকা দিয়ে কিনে নেয়।

শাহজাহান বাবলুর এসবি এক্সিম কুমিল্লাভিত্তিক গ্রুপ। তবে তার টেরাকোটা টাইলসের কারখানা ঝিনাইদহে।

বাংলাদেশ ব্যাংক কীভাবে এমন ব্যক্তিকে অ্যাওয়ার্ড দিল সে বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আর জনতা ব্যাংকের মাধ্যমে এ ব্যক্তি রেমিট্যান্স পাঠিয়েছেন বলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ঘোষণা করা হয়।

সোমবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

অপরাধ / রেমিট্যান্স / পদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net