Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারের আগে অনুমতি নিতে ডিএমপির নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2025, 09:10 pm
Last modified: 12 April, 2025, 09:19 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারের আগে অনুমতি নিতে ডিএমপির নির্দেশ

অফিস আদেশে বলা হয়, মামলায় অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ঘটনায় জড়িত ছিলেন—এ বিষয়ে যথাযথ প্রমাণ হাজির করাও বাধ্যতামূলক।
টিবিএস রিপোর্ট
12 April, 2025, 09:10 pm
Last modified: 12 April, 2025, 09:19 pm
প্রতীকী ছবি: পিক্সাবে

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্প্রতি ডিএমপি থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অনেক বেশি। এসব মামলার এজাহারভুক্ত বা তদন্তে প্রাপ্ত আসামিদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ (ভিকটিম, বাদী, প্রত্যক্ষদর্শী, সাক্ষী, ভিডিও, অডিও, স্থিরচিত্র, ফোনকল রেকর্ড বা সিডিআর ইত্যাদি) ছাড়া এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না।

অফিস আদেশে বলা হয়, মামলায় অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট ঘটনায় জড়িত ছিলেন—এ বিষয়ে যথাযথ প্রমাণ হাজির করাও বাধ্যতামূলক।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত অনেক মামলা কোর্টে দায়ের হয়েছে। সেসব মামলা এখনো যাচাই–বাছাই করা সম্ভব হয়নি। এসব মামলায় অনেক নিরপরাধ ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা আসলে ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। এতে মাঠ পর্যায়ে সমস্যা তৈরি হয়েছে। কিছু দুষ্ট লোক এটা নিয়ে খেলাধুলা করতে চাইছে, অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এ–সংক্রান্ত একাধিক অভিযোগ কমিশনার স্যারের কাছে এসেছে। তাঁর নির্দেশেই এ চিঠি ইস্যু করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'অনেককে আসামি করা হয়েছে, যাঁরা ঘটনার সময় দেশের বাইরে ছিলেন। যেন এসব নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, তাই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এটি হোম অ্যাডভাইজার মহোদয়, আইজিপি স্যারসহ সবার বক্তব্য।'

তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও কাউকে গ্রেপ্তারে অনুমতি নিতে হবে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, 'মাঠ পর্যায়ে আমাদের ঊর্ধ্বতন পুলিশ সদস্য হচ্ছেন ডিসি, এডিসি ও এসিরা। তদন্তে কারও নাম আসলে গ্রেপ্তারের আগে তাঁদের জানাতে বলা হয়েছে। তবে কারও সম্পৃক্ততার উপযুক্ত প্রমাণ থাকলে, গ্রেপ্তারের পরও তাঁদের জানানো যেতে পারে।'

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর সারাদেশে ব্যাপকভাবে মামলা দায়ের শুরু হয়। এসব মামলায় অনেক ক্ষেত্রে কয়েক হাজার ব্যক্তিকে আসামি করা হয়, যাঁদের অনেকের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সারাদেশে দেড় হাজারেরও বেশি এমন মামলার খবর পাওয়া গেছে।
 
Related Topics

টপ নিউজ

বৈষম্য বিরোধী আন্দোলন / গ্রেপ্তার / পুলিশ / মামলা / ডিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net