Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে না: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2025, 02:30 pm
Last modified: 10 April, 2025, 02:55 pm

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে না: বাণিজ্য উপদেষ্টা

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) ২০২০ সালের ২৯ জুন একটি আদেশ জারি করে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছিল। গত মঙ্গলবার, সিবিআইসি সেই আদেশটি বাতিল করেছে।
টিবিএস রিপোর্ট
10 April, 2025, 02:30 pm
Last modified: 10 April, 2025, 02:55 pm
ফাইল ছবি: সংগৃহীত

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বন্ধ করলেও এটি বাংলাদেশের জন্য কোনো সমস্যা তৈরি করবে না। তিনি বলেন, "এ সংকট কাটাতে আমাদের নিজস্ব ব্যবস্থাপনা ও বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি করতে উদ্যোগ নেওয়া হবে।"

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, "এমনকি গতকাল আমরা বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেছি। মিটিংয়ে ক্রেতারাও উপস্থিত ছিলেন। আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট সমাধান করার চেষ্টা করছি। আমরা নিশ্চিত করছি যে, কোনো সক্ষমতার অভাবে আমাদের প্রতিযোগিতা কমবে না। বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। একই সাথে আমরা সংযোগ উন্নত করতে কাজ করছি যাতে কোনো বিঘ্ন না ঘটে।"

এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, "এর মধ্যে কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে, কিছু বাড়তি খরচের বিষয় রয়েছে। আমরা এসব ক্ষেত্রেও কাজ করছি। আমরা আশা করছি, সমস্যা কাটিয়ে উঠতে পারব।"

বাংলাদেশ ভারতীয় ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট সুবিধা বাতিলের মাধ্যমে প্রতিশোধ নিতে পারে কি-না, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর এমন বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, "এটা আমার বিচারাধীন নয়। আমার উদ্বেগ হচ্ছে, সক্ষমতা উন্নয়ন।"

এ বিষয়ে ভারতকে কোনো চিঠি পাঠানো হবে জানতে চাওয়া হলে শেখ বশির উদ্দিন সাংবাদিকদের বলেন, "এ মুহূর্তে আমরা চিঠি পাঠানোর কোনো পরিকল্পনা করছি না।"

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) ২০২০ সালের ২৯ জুন একটি আদেশ জারি করে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছিল। গত মঙ্গলবার (৮ এপ্রিল), সিবিআইসি সেই আদেশটি বাতিল করেছে।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের তিন মাসের জন্য অতিরিক্ত শুল্ক সাময়িক স্থগিতাদেশ বাংলাদেশের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দেবে। তিনি বলেন, "এটি আমাদের আরও আলোচনা করার সময় দেবে। যেহেতু স্থগিতাদেশ সাময়িক, আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে সক্ষম হবো; যাতে আমাদের সক্ষমতা বৃদ্ধি পায় এবং বাণিজ্যিক ঘাটতি কমানো যায়।"

Related Topics

টপ নিউজ

বাণিজ্য উপদেষ্টা / ট্রান্সশিপমেন্ট / ভারত / প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net