Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
জিম মরিসন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয় করা ভ্যাল কিলমার মারা গেছেন

বিনোদন

দ্য নিউ ইয়র্ক টাইমস
02 April, 2025, 02:55 pm
Last modified: 02 April, 2025, 02:56 pm

Related News

  • সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন 
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস
  • যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন

জিম মরিসন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয় করা ভ্যাল কিলমার মারা গেছেন

নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ভ্যাল কিলমার। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৫।
দ্য নিউ ইয়র্ক টাইমস
02 April, 2025, 02:55 pm
Last modified: 02 April, 2025, 02:56 pm
ভ্যাল কিলমার। ছবি: অ্যাসোসিয়েট প্রেস

হলিউড অভিনেতা ভ্যাল কিলমার গতকাল মঙ্গলবার মারা গেছেন। জিম মরিসন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছিলেন তিনি।

তার মেয়ে মার্সেডিস কিলমার জানান, তার মৃত্যুর কারণ নিউমোনিয়া। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৫ বছর। তিনি আরও জানান, ২০১৪ সালে কিলমারের গলায় ক্যান্সার ধরা পড়ে। তবে তিনি সুস্থ হয়ে উঠছিলেন।

লম্বা ও রকস্টারদের মতো আকর্ষণীয় চেহারার কিলমার বেশ কয়েকবার রকস্টারের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। তখন মনে করা হতো, তিনি ব্লকবাস্টার ছবি উপহার দিতেই জন্মেছিলেন।

১৯৮৪ সালে চলচ্চিত্রে অভিষেক হয় ভ্যাল কিলমারের।

তিনি ১৯৯১ সালে অলিভার স্টোনের দ্য ডোর্স চলচ্চিত্রে জিম মরিসনের চরিত্রে অভিনয় করেন। তার স্টাইল দিয়েই তিনি অত্যন্ত চমৎকারভাবে জিম মরিসনকে ফুটিয়ে তুলেছিলেন।

কিলমার ১৯৯২ সালে থান্ডারহার্ট চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। সেখানে তিনি সাউথ ডাকোটার একটি আদিবাসী আবাসনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এক নবীন এফবিআই গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেন।

তিনি ১৯৯৭ সালে দ্য সেইন্ট চলচ্চিত্রেও প্রধান চরিত্রে অভিনয় করেন।

তবে সবচেয়ে বেশি তারকাখ্যাতি পান ১৯৯৫ সালে ব্যাটম্যান ফরএভার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। সেখানে তিনি গথাম সিটিতে টু-ফেস (টমি লি জোন্স) এবং দ্য রিডলার (জিম ক্যারি)-এর বিরুদ্ধে লড়াই করেন। যদিও কিলমার অভিনীত চলচ্চিত্রটি ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির সেরা চলচ্চিত্র ছিল না।

পরে এক দশকেরও বেশি সময় হলিউডে অনুপস্থিত ছিলেন কিলমার। ২০১২ সালে দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেন তিনি।

তিনি জানান, তার অন্যান্য আগ্রহ ছিল এবং তিনি তার সন্তানদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন।

তিনি আরও বলেন, 'আমার কোনো আফসোস নেই। কারণ একটি কথা প্রচলিত আছে এবং তা অনেকটাই সত্য। তা হলো, আপনি একবার তারকা হলে, আপনি সবসময় তারকাই থাকবেন। শুধু স্তরটা ভিন্ন হতে পারে।'

Related Topics

টপ নিউজ

ভ্যাল কিলমার / হলিউড অভিনেতা / মারা গেছেন / নিউমোনিয়া / ব্যাটম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন 
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • চট্টগ্রামে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি, ২ জনের হাম শনাক্ত
  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস
  • যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net