Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নগদ-এ নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 February, 2025, 08:50 pm
Last modified: 27 February, 2025, 09:16 pm

Related News

  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর

নগদ-এ নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

নগদ-এর বর্তমান প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ব্যাংক-এর প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
27 February, 2025, 08:50 pm
Last modified: 27 February, 2025, 09:16 pm
ছবি: সংগৃহীত

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এর প্রশাসক বদিউজ্জামান দিদারকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. মোতাছিম বিল্লাহ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। জানা গেছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে নগদের প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেছেন বদিউজ্জামান দিদার।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, 'নগদে কাজের অনেক চাপ, যা বর্তমানে আমার শরীরের সঙ্গে যাচ্ছে না। তাই গভর্নর বরাবর পদত্যাগের চিঠি দিয়েছি।'

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রথমবারের মতো প্রশাসক নিয়োগ দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি একাধিক কর্মকর্তা ও ডাক বিভাগের কয়েকজনকে সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নগদের বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত শুরু করেন দিদার। তদন্তে নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের অনিয়মে জড়িত থাকার বিষয় উঠে আসে।

এরপর গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বদিউজ্জামান দিদার। জিডিতে তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি।

তবে থানার সাধারণ ডায়েরির সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুনানির পর আদালত জিডির বিষয়টি খারিজ করে দেন।

সর্বশেষ এ বছরের ১২ ফেব্রুয়ারি রাজধানীর বনানী–১২ নম্বর সড়কে বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার পর কেন্দ্রীয় ব্যাংক থেকে তাকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও তিনি সাহস পাচ্ছিলেন না বলে জানান।

জানা গেছে, এ পরিস্থিতিতে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন পরিষেবা নগদে নতুন প্রশাসক দেওয়ার জন্য উপযুক্ত কর্মকর্তার খোঁজ করছিল বাংলাদেশ ব্যাংক।

Related Topics

টপ নিউজ

নগদ / নগদ প্রশাসক / প্রশাসক নিয়োগ / প্রশাসক / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net