Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
২২ গজে ফিরেই আক্রমণাত্মক সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
15 November, 2020, 08:45 pm
Last modified: 15 November, 2020, 08:52 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

২২ গজে ফিরেই আক্রমণাত্মক সাকিব

এক বছরের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফেরা সাকিব আল হাসান শুরুতে ফিটনেস নিয়ে কাজ করেছেন, দিয়েছেন ফিটনেস টেস্ট। রোববারই প্রথম ব্যাটিং-বোলিং করতে দেখা গেল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
টিবিএস রিপোর্ট
15 November, 2020, 08:45 pm
Last modified: 15 November, 2020, 08:52 pm

কোন বোলারের বল মোকাবিলা করছেন; এই পরোয়া কখনই করেননি তিনি। নিজের চেনা ছন্দেই ব্যাটিং করে যান সাকিব আল হাসান। এমনকি দলের দুঃসময়েও নিজের স্বভাবজাত ব্যাটিং করতে দেখা গেছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে। এ নিয়ে কম সমালোচনা হয়নি। যদিও এসব কানে তোলার পাত্র নন সাকিব। এমন মানসিকতার একজন ব্যাটসম্যান নেটে কেমন হতে পারেন?

আক্রমণাত্মক- উত্তরটা অবধারিতভাবেই এমন হওয়ার কথা। আর এমনই হয়ে থাকে। এক বছরের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফেরা সাকিব শুরুতে ফিটনেস নিয়ে কাজ করেছেন, দিয়েছেন ফিটনেস টেস্ট। রোববারই প্রথম ব্যাটিং-বোলিং করতে দেখা গেল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। আর মিরপুর স্টেডিয়ামের নেটে ব্যাট হাতে সেই আক্রমণাত্মক সাকিবেরই দেখা মিলেছে। 

সাকিবের আসার খবরে সংবাদকর্মীদের ভিড় জমে যায় মিরপুর স্টেডিয়ামে। ক্যামেরা তাক করে রাখা হয় কেবল তার দিকেই। কিন্তু এদিন ছিল ব্যতিক্রম। খুব বেশি সংবাদকর্মীকে মাঠে দেখা যায়নি। সাকিব তার প্রিয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়ে অনুশীলন করে গেছেন। 

জেমকন খুলনার হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরতে যাচ্ছেন সাকিব। পাঁচ দলের অংশগ্রহণে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করতে অনুশীলন শুরু করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। নিজেকে চেনা ছন্দে ফিরিয়ে আনার মিশনে প্রথমদিন দীর্ঘ সময় নেটে কাটিয়েছেন তিনি। 

সাকিব পাশের নেটেই পেয়েছিলেন জাতীয় দলে দীর্ঘ সময়ের সঙ্গী মুশফিকুর রহিমকে। সাকিবকে বোলিং করেছেন জাতীয় দলের দুই অভিজ্ঞ পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম। তরুণ দুই পেসার মেহেদী হাসান রানা, হাসান মাহমুদদের বোলিংও চেখে দেখেছেন সাকিব। 

নেটে এই চার পেসারের বিপক্ষে ব্যাট হাতে আক্রমণাত্মক সাকিবকেই দেখা গেছে। দারুণ সব শট খেলছিলেন তিনি। প্রায় ৪০ মিনিট ব্যাটিং করেন সাকিব। এরপর কিছু সময়ের জন্য বিশ্রাম নেন তিনি। এ সময় কোচ সালাহউদ্দিনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন সাকিব। এরপর আবার ব্যাটিং শুরু করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বোলিং করে অনুশীলন শেষ করেন বাংলাদেশ অলরাউন্ডার।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বিশ্বসেরা অলরাউন্ডার / নেট অনুশীলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net