করোনাভাইরাস: একদিনে আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৬ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ১৫৯।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৬৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৯৬৫।
শুক্রবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ১১৫টি ল্যাবে ১৩ হাজার ৫৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ১৫ হাজার ৩৩৯টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫১৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৩ লাখ ৪৬ হাজার ৩৮৭ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে, শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৫ শতাংশ এবং মৃতের হার ১ দশমিক ৪৪ শতাংশ।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
গত ২৪ ঘণ্টায় মৃত ১৯ জনের মধ্যে ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং বাকি ১৪ জন ষাটোর্ধ্ব বয়সী। এরা প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন।
বয়স বিবেচনায় এ পর্যন্ত মৃতের হিসেব:
- ০ থেকে ১০ বছর বয়সী: ২৯ জন।
- ১১ থেকে ২০ বছর বয়সী: ৪৮ জন।
- ২১ থেকে ৩০ বছর বয়সী: ১৪১ জন।
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৩৩১ জন।
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৭৫৭ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ১, ৬২৪ জন।
- ৬০-এর চেয়ে বেশি বয়সী: ৩, ২২৯ জন।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
