Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
বিশ্ব সড়ক নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলও ওয়াকআউট করেছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 February, 2025, 06:30 pm
Last modified: 23 February, 2025, 02:14 pm

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

বিশ্ব সড়ক নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলও ওয়াকআউট করেছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

আজ শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সম্মেলন থেকে ওয়াকআউটের বিষয়ে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন। যেসব দেশ ওয়াকআউট করেছে তাদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিদলও ছিল।
টিবিএস রিপোর্ট
21 February, 2025, 06:30 pm
Last modified: 23 February, 2025, 02:14 pm
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রতিনিধিদের উপস্থিতির কারণে মরক্কোর মারাকেশে মন্ত্রী পর্যায়ের চতুর্থ বিশ্ব সড়ক নিরাপত্তা সম্মেলন থেকে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ওয়াকআউট করেন। এসব দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

আজ শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সম্মেলন থেকে ওয়াকআউটের বিষয়ে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন। যেসব দেশ ওয়াকআউট করেছে তাদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিদলও ছিল।

আরও বলা হয়, 'ফিলিস্তিনিদের স্বার্থ, তাদের ওপর হওয়া দমন-পীড়ন ও ইসরায়েলি গণহত্যার বিষয়ে বাংলাদেশের অবস্থান সর্বজনবিদিত।'

বিবৃতিতে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এই বিশেষ পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিষয়টি সম্পর্কে 'ভুল ব্যাখ্যা বা ভুল তথ্য' কী তা স্পষ্ট করা হয়নি।

দ্য নিউ আরবের এক প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে মন্ত্রী পর্যায়ের চতুর্থ বিশ্ব সড়ক নিরাপত্তা সম্মেলন শুরু হয়। এতে ইসরায়েলের প্রতিনিধি হিসেবে সে দেশের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ অংশ নেন। এদিন তিনি ভাষণ দেওয়া শুরু করলে এর  প্রতিবাদে তুরস্ক, জর্ডান, আয়ারল্যান্ড ও ফিলিস্তিনের প্রতিনিধিরা ওয়াকআউট করেন। 

তবে প্রতিবেদনটিতে বাংলাদেশের প্রতিনিধিদের ওয়াকআউট করা নিয়ে কিছু উল্লেখ করা হয়নি। 

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্র মন্ত্রণালয় / ফিলিস্তিন / বাংলাদেশ / ওয়াকআউট / সম্মেলন / মরক্কো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net