Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বৃষ্টি নয়, মরু শহরে বিশুদ্ধ পানির চাহিদা মেটাবে কুয়াশা!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 February, 2025, 03:50 pm
Last modified: 23 February, 2025, 02:17 pm

Related News

  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, থাকছে ভারী বর্ষণের শঙ্কা
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

বৃষ্টি নয়, মরু শহরে বিশুদ্ধ পানির চাহিদা মেটাবে কুয়াশা!

একটি সূক্ষ্ম জাল খুঁটির মধ্যে টানিয়ে দেওয়া হয়। যখন আর্দ্র কুয়াশার মেঘ এটি অতিক্রম করে, তখন ক্ষুদ্র পানির কণা জালে জমা হয় এবং পরে তা পাইপ ও সংরক্ষণ ট্যাঙ্কের মাধ্যমে সংগ্রহ করা হয়।
টিবিএস ডেস্ক
21 February, 2025, 03:50 pm
Last modified: 23 February, 2025, 02:17 pm
কুয়াশা সংগ্রহের পদ্ধতিতে ব্যবহৃত হয় সূক্ষ্ম জালের পর্দা। ছবি : মারিয়া ভার্জিনিয়া কার্টার গ্যাম্বেরিনি

বিশ্বের সবচেয়ে শুষ্ক শহরগুলোর জন্য বিশুদ্ধ পানির সংকট একটি বড় সমস্যা। তবে চিলির একদল গবেষক জানিয়েছেন, কুয়াশা থেকে পানীয়জল সংগ্রহ করা সম্ভব হলে শুষ্ক শহরগুলোর জন্য তা হতে পারে এক গুরুত্বপূর্ণ সমাধান। খবর বিবিসির। 

তারা দেশটির উত্তরাঞ্চলীয় মরু শহর আল্টো হসপিসিওতে এ পদ্ধতির সম্ভাবনা নিয়ে গবেষণা করেছেন। অঞ্চলটিতে বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র ৫ মিলিমিটার।

গবেষণার প্রধান, ইউনিভার্সিদাদ মায়রের ড. ভার্জিনিয়া কার্টার গ্যাম্বেরিনি বলেন, অনেক শহরের মতো এখানেও সামাজিক সমস্যা প্রকট। দারিদ্র্যের কারণে অনেক বাসিন্দার বিশুদ্ধ পানির সংযোগ নেই।

শহরের দরিদ্র জনগোষ্ঠীর অনেকে ট্রাকযোগে সরবরাহ করা পানির ওপর নির্ভরশীল। তবে গবেষকদের মতে, শহরের পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা তৈরি হওয়া সত্ত্বেও তা এখনো কাজে লাগানো হয়নি।

কুয়াশা থেকে কীভাবে পানি সংগ্রহ করা হয়?

পদ্ধতিটি বেশ সহজ—একটি সূক্ষ্ম জাল খুঁটির মধ্যে টানিয়ে দেওয়া হয়। যখন আর্দ্র কুয়াশার মেঘ এটি অতিক্রম করে, তখন ক্ষুদ্র পানির কণা জালে জমা হয় এবং পরে তা পাইপ ও সংরক্ষণ ট্যাঙ্কের মাধ্যমে সংগ্রহ করা হয়।

এ পদ্ধতি লাতিন আমেরিকার গ্রামীণ এলাকাগুলোতে কয়েক দশক ধরে সীমিত পরিসরে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে সাহারা মরুর প্রান্তে মরক্কোতে অন্যতম বৃহৎ কুয়াশা পানি সংগ্রহ প্রকল্প চালু রয়েছে।

তবে ড. কার্টারের মতে, এখন 'নতুন যুগের' বড় পরিসরের কুয়াশা সংগ্রহ ব্যবস্থা চালু করা সম্ভব, যা নগরবাসীর জন্য টেকসই ও নিরবচ্ছিন্ন পানির উৎস হতে পারে।

তার দল স্যাটেলাইট চিত্র ও আবহাওয়া পূর্বাভাস বিশ্লেষণ করে নির্ধারণ করেছেন, প্রশান্ত মহাসাগরের ওপর তৈরি হওয়া কুয়াশার মেঘ নিয়মিতভাবে শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়, যা স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর পানির সংকট দূর করতে পারে।

গবেষকরা হিসাব করে দেখিয়েছেন,

  • প্রতিদিন প্রতি বর্গমিটার জাল থেকে গড়ে ২ দশমিক ৫ লিটার পানি সংগ্রহ করা সম্ভব
  • ১৭ হাজার বর্গমিটার জাল স্থাপন করা হলে সাপ্তাহিক ৩ লাখ লিটার পানির চাহিদা মেটানো সম্ভব, যা বর্তমানে ট্রাকে সরবরাহ করা হয়
  • মাত্র ১১০ বর্গমিটার জাল দিয়ে শহরের সবুজায়নের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ সম্ভব
  • কুয়াশার পানি ব্যবহার করে মাটিবিহীন হাইড্রোপনিক কৃষির মাধ্যমে মাসে ১৫ থেকে ২০ কেজি শাকসবজি উৎপাদন করা যেতে পারে

আল্টো হসপিসিও অবস্থিত আতাকামা মরুর কিনারায়, যা পৃথিবীর অন্যতম শুষ্কতম অঞ্চল। এখানে বৃষ্টিপাত প্রায় হয় না। ফলে শহরগুলোর প্রধান পানির উৎস হচ্ছে ভূগর্ভস্থ জলাধার, যা হাজার বছর আগের বৃষ্টির পানি সংরক্ষণ করে রেখেছে।

কিন্তু নগরায়ন, খনন শিল্প ও শিল্পোৎপাদনের কারণে এ জলাধারগুলোর ওপর চাপ বাড়ছে। ফলে বিকল্প ও টেকসই পানির উৎস খোঁজা জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন গবেষকরা।

ড. গ্যাম্বেরিনি বলেন, 'চিলি সমুদ্রকুয়াশার জন্য উপযোগী দেশ, কারণ পুরো দেশটি প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এবং পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এখানে কুয়াশার প্রবাহ বেশি হয়।'

তাদের গবেষক দল বর্তমানে পুরো দেশের জন্য একটি 'কুয়াশা সংগ্রহ মানচিত্র' তৈরি করছে, যা পানির সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।

ড. কার্টার বলেন, 'মেঘ থেকে পানি সংগ্রহের এই পদ্ধতি শহরগুলোর জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়াবে এবং বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'

Related Topics

টপ নিউজ

কুয়াশা / মরুভূমি / শুষ্ক / পানি / বৃষ্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, থাকছে ভারী বর্ষণের শঙ্কা
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net