Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
কুমিল্লায় বিএনপির একপক্ষের মিছিলে অপর পক্ষের হামলা, গুলির অভিযোগ; আহত ১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 11:10 pm
Last modified: 20 February, 2025, 11:11 pm

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

কুমিল্লায় বিএনপির একপক্ষের মিছিলে অপর পক্ষের হামলা, গুলির অভিযোগ; আহত ১০

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
টিবিএস রিপোর্ট
20 February, 2025, 11:10 pm
Last modified: 20 February, 2025, 11:11 pm
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির এক পক্ষের প্রতিবাদ মিছিলে অপর পক্ষের হামলা, ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে করা স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলার প্রতিবাদে নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ব্যাংক চত্বরে পৌঁছালে ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে।

নাঙ্গলকোট পৌর বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম বলেন, 'সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল ও যুবদল নেতা তাজুল ইসলামের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলার সময় সাধারণ মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।'

আহতদের মধ্যে রয়েছেন বাইয়ারা গ্রামের ছাত্রদল নেতা মো. নোমান, পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আকরাম হোসেন ও মো. ফারাবি।

জানা গেছে, ১ ফেব্রুয়ারি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজারে দলীয় কোন্দল ও বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া পক্ষের নেতা ছিলেন। এ ঘটনায় মোবাশ্বের আলম ভূঁইয়াসহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়।

নুরুল আমিন জসিম বলেন, 'আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে আমরা মিছিল বের করি। বাজারে পৌঁছালে গফুর ভূঁইয়ার অনুসারীরা ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে।'

'এতে অন্তত ৮-১০ জন আহত হন, তাদের মধ্যে আমার ছেলে ওমর সাদিকও রয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,' তিনি আরও বলেন।

এ বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, 'এর আগেও আমাদের ওপর হামলা করা হয়েছে। এখন আমাদের নামে মামলা দিয়ে উল্টো আমরা প্রতিবাদ করলে আবার হামলা চালানো হয়।'

অভিযোগের বিষয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে তার পক্ষের নেতা ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল বলেন, 'আজ আমাদের নেতা কুমিল্লায় এসেছেন, আমরা সেখানে ছিলাম। যুবদলের নতুন কমিটি গঠনের জেরে তাদের মধ্যে গ্রুপিং দেখা দিয়েছে এবং নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমাদের ওপর দায় দিচ্ছে।'

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, 'বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কুমিল্লা / বিএনপির সংঘর্ষ / বিএনপি / কুমিল্লা বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net