Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ফেরেটের দেহে করোনা সংক্রমণ রুখে দিচ্ছে ন্যাজাল স্প্রে: গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 November, 2020, 03:05 pm
Last modified: 06 November, 2020, 03:08 pm

Related News

  • গত এক সপ্তাহে করোনায় মৃতদের ৭৬% ভ্যাকসিন নেয়নি
  • করোনা চিকিৎসায় শীঘ্রই আসতে পারে মুখে খাওয়া ওষুধ
  • করোনাজয়ীদের জন্য ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট, দাবি বিজ্ঞানীদের
  • গুরুতর কোভিড আক্রান্তদের মাঝে দীর্ঘকালীন স্বাস্থ্য জটিলতার উচ্চঝুঁকি, বলছে গবেষণা
  • বাবা-মায়ের ‘অবাধ্য’ সন্তানেরাই চাকরীজীবনে বেশি বেতন পায়: গবেষণা

ফেরেটের দেহে করোনা সংক্রমণ রুখে দিচ্ছে ন্যাজাল স্প্রে: গবেষণা

এই স্প্রে যদি মানবদেহেও একইভাবে কাজ করে, তবে তা দৈনন্দিন ভ্যাকসিন হিসেবে কাজ করবে।
টিবিএস ডেস্ক
06 November, 2020, 03:05 pm
Last modified: 06 November, 2020, 03:08 pm

গবেষণাগারে ফেরেটের (বিড়ালজাতীয় প্রাণী) ওপর এক ধরণের ন্যাজাল স্প্রে প্রয়োগ করে দেখা গেছে তা সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণ রোধে সক্ষম। গত বৃহস্পতিবার প্রকাশিত এই গবেষণাটি শুধু প্রাণীদেহের ওপরেই চালানো হয়েছে এবং এখনো 'পিয়ার-রিভিউড' জার্নালে প্রকাশিত হয়নি। তবে এনিয়ে বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞদের পর্যালোচনা প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।

এই স্প্রে যদি মানবদেহেও একইভাবে কাজ করে, তবে তা দৈনন্দিন ভ্যাকসিন হিসেবে কাজ করবে। জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাব্লিক হেলথের ইমিউনোলজির চেয়ারম্যান ড. আরতুরো কাসাডেভাল জানান, 'করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করতে সক্ষম এমন নতুন কিছু আবিষ্কার আশার সঞ্চার করে। মহামারির বিরুদ্ধে নতুন অস্ত্র হয়ে উঠতে পারে এটি।'

নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার, কর্নেল ইউনিভার্সিটি এবং নেদারল্যান্ডের ইরাসমাস মেডিক্যাল সেন্টার গবেষণাটি পরিচালনা করে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টার এই গবেষণায় অর্থায়ন করে।

গবেষণাটিতে দেখা যায়, স্প্রে সরাসরি ভাইরাসকে আক্রমণ করে। স্প্রে-র একটি উপাদান লিপোপেপটাইড ভাইরাসের অ্যামিনো এসিডের স্পাইক প্রোটিনের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। এই স্পাইক প্রোটিনের সাহায্যেই ভাইরাসটি জীবকোষে আক্রমণ করে। ভাইরাস জীবকোষে আক্রমণের আগেই ন্যাজাল স্প্রের লিপোপেটোটাইড স্পাইক প্রোটিনের অ্যামিনো এসিড চেইনের সাথে অনেকটা জিপের মতো সংযুক্ত হয়ে সংক্রমণ রোধে সক্ষম।

গবেষণাটি প্রি-প্রিন্ট সার্ভার বায়ো আর্কাইভে প্রকাশের পর 'সায়েন্স' জার্নালে পিয়ার রিভিউয়ের জন্য জমা দেয়া হয়েছে। 

বেয়লর কলেজ অব মেডিসিনের ন্যাশনাল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ডিন ড. পিটার জে. হতেজ জানান, গবেষণাটি বেশ আশাপ্রদ। কত সহজে এর উৎপাদন সম্ভব তা জানতেই আগ্রহী আমি এখন। 

ছয়টি ফেরেটের (বিড়ালজাতীয় প্রাণী) ওপর গবেষণাটি চালানো হয়। স্প্রে দেয়ার পর প্রতি খাঁচায় দুটি করে তিনটি খাঁচায় তাদেরকে রাখা হয়। প্রতিটি খাঁচায় পরবর্তীতে প্লেসবো স্প্রে দেয়া দুটি ফেরেট এবং সার্স-কোভ-২ ভাইরাস সংক্রমিত একটি ফেরেট রাখা হয়।

২৮ ঘণ্টা পর প্লেসবো স্প্রে দেয়া ফেরেটগুলো সংক্রমিত হলেও স্প্রে দেয়া ফেরেটরা সংক্রমিত হয়নি। গবেষণাটিতে বলা হয়েছে, 'ভাইরাস সংক্রমণকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। গবেষণাটির সাথে যুক্ত ড. মসকোনা জানান, ২৪ ঘণ্টা পর্যন্ত স্প্রের কার্যকারিতা থাকে। তিনি বলেন, 'এটি যদি মানবদেহেও একই ভাবে কাজ করে, সংক্রমিত ব্যক্তির আশেপাশে অবস্থানেও মানুষ সুরক্ষিত থাকতে পারবে।'

সার্স-কোভ-২ ভাইরাসের বিভিন্ন স্ট্রেইন এবং সার্স ও মার্স ভাইরাস নিয়েও গবেষণাটি চালানো হয়েছে। সার্স, মার্স সহ বর্তমান মহামারির সার্স-কোভ-২ ভাইরাসের সকল ধরণের স্ট্রেইনের বিরুদ্ধেও এই স্প্রে কার্যকর সুরক্ষা দেয়। 

ড. মসকোনা এবং ড. পোরোত্তো ১৫ বছর ধরে বিভিন্ন ভাইরাসের সংক্রমণ ও বংশবিস্তার প্রতিরোধে সক্ষম স্প্রে বানানোর কাজ করছেন। ইতোপূর্বে তারা হাম, নিপাহ ভাইরাস ও প্যারাইনফ্লুয়েঞ্জা নিয়েও কাজ করেছেন। 

ড. পোরোত্তো জানান, হামের ভ্যাকসিন থাকায় এবং নিপাহ ভাইরাস বাংলাদেশ ও মালেয়শিয়ায় মতো দেশে হঠাৎ হঠাৎ আবির্ভূত হওয়ায় এই পণ্যগুলোর ব্যবসায়িক মূল্য ছিলনা। 

ড. মসকোনা জানান, স্প্রের উপাদান লিপোপেপটাইড ভ্যাকসিনের মতো শীতল তাপমাত্রায় সংরক্ষণের প্রয়োজন নেই। শুকনো পাউডার হিসেবেই বহন করা যায়। ফলে দরিদ্র দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলে যেখানে ফ্রিজে করে ভ্যাকসিন পৌঁছানো সম্ভব হবেনা, সেখানে এই স্প্রে সহজেই পাঠানো যাবে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভ্যাকসিন আবিষ্কারের পরই দরিদ্র দেশগুলো আমেরিকার মতো দ্রুত ভ্যাকসিন পাবেনা, কোনো অঞ্চলে কখনোই ভ্যাকসিন না পৌঁছাতে পারে। তার এই গবেষণা সফল হলে এসব দেশেই স্প্রে পাঠাতে চান বলে জানান তিনি।
  
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস  
 

Related Topics

টপ নিউজ

করোনার ভ্যাকসিন / ফেরেট / গবেষণার ফলাফল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • গত এক সপ্তাহে করোনায় মৃতদের ৭৬% ভ্যাকসিন নেয়নি
  • করোনা চিকিৎসায় শীঘ্রই আসতে পারে মুখে খাওয়া ওষুধ
  • করোনাজয়ীদের জন্য ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট, দাবি বিজ্ঞানীদের
  • গুরুতর কোভিড আক্রান্তদের মাঝে দীর্ঘকালীন স্বাস্থ্য জটিলতার উচ্চঝুঁকি, বলছে গবেষণা
  • বাবা-মায়ের ‘অবাধ্য’ সন্তানেরাই চাকরীজীবনে বেশি বেতন পায়: গবেষণা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net