Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
কমিশনের কর্মকর্তারা দুর্নীতিমুক্ত থাকলে সামগ্রিক দুর্নীতি অনেকাংশেই কমবে: দুদক চেয়ারম্যান

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল
29 January, 2025, 10:25 pm
Last modified: 02 February, 2025, 03:33 pm

Related News

  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত

কমিশনের কর্মকর্তারা দুর্নীতিমুক্ত থাকলে সামগ্রিক দুর্নীতি অনেকাংশেই কমবে: দুদক চেয়ারম্যান

‘প্রতিটি অবিচারের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, এর মূলে রয়েছে দুর্নীতি।’
তৈয়বুর রহমান সোহেল
29 January, 2025, 10:25 pm
Last modified: 02 February, 2025, 03:33 pm
ছবি: টিবিএস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কমিশনের কর্মকর্তারা যদি দুর্নীতিমুক্ত থাকেন, তবে সামগ্রিক দুর্নীতি অনেকাংশেই কমে আসবে।

তিনি বলেন, 'সমাজ থেকে দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব নয়। অতীতেও দুর্নীতি ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারলে দুর্নীতি অনেকটাই কমানো সম্ভব।'

বুধবার (২৯ জানুয়ারি) কুমিল্লায় দুর্নীতিবিরোধী গণশুনানিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ শুনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, 'গত ৫ আগস্ট পর্যন্ত কিংবা বিভিন্ন সময়ে যে-সব আন্দোলন হয়েছে বা হচ্ছে, তার পেছনের কারণ হচ্ছে, সমাজে আমরা এক ধরনের অবিচার লালন করি। প্রতিটি অবিচারের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, এর মূলে রয়েছে দুর্নীতি।'

শুনানির আগে দুদক শহরের বিভিন্ন এলাকায় বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ করে। সেখানে ১২১টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৪০টি অভিযোগ তফসিলভুক্ত হওয়ায় শুনানির জন্য ডাকা হয়।

শুনানিতে কুমিল্লার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন ভুক্তভোগীরা। এসব অভিযোগ শুনে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুদক চেয়ারম্যান।

গণশুনানিতে কুমিল্লার জোনাল সেটেলমেন্ট অফিস, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ওঠে।

অনুষ্ঠানে দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার ও জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কুমিল্লা / দুদক চেয়ারম্যান / দুদক / দুর্নীতি / দুর্নীতি দমন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net